ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

বিহারে ট্রেন দুর্ঘটনা, হতাহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহারে ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৪ জন নিহত ও আহত হয়েছে শতাধিক।

আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল পেলেন ক্লডিয়া

বুধবার (১১ অক্টোবর) রাতে রঘুনাথপুর স্টেশনের এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঐ ট্রেনের ২১ টি বগি লাইনচ্যুত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৯ টায় দিল্লির আনন্দবিহার বুধবার বিহারে নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার পর অন্তত ৪ জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন।

দুর্ঘটনাকবলিত ট্রেনটি বিহার টার্মিনাস থেকে আসামের গুয়াহাটির কাছে কামাখ্যা যাচ্ছিল।

আরও পড়ুন: ইসরাইলে ৯ মার্কিন নাগরিক নিহত

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে এনডিটিভিকে জানান, জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলগুলো ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের চিকিৎসার জন্য বিহারের রাজধানী পাটনার অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটে নেয়া হয়েছে।

বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেন, তিনি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, স্বাস্থ্য বিভাগ ও বক্সার ও ভোজপুরের জেলা কর্মকর্তাদের সাথে ত্রাণ ও উদ্ধার কাজে গতি আনতে কথা বলেছেন।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, তারা রঘুনাথপুরে ট্রেনটির দুর্ভাগ্যজনক লাইনচ্যুত হওয়ার ঘটনাটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। আসামের মুখ্যমন্ত্রীর কার্যালয় বক্সারের জেলা কর্তৃপক্ষ এবং অন্যান্য সংস্থার সাথে যোগাযোগ করার কথাও জানিয়েছে।

আরও পড়ুন: আফগানিস্তানে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২৪৪৫

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দিল্লির আনন্দ বিহার থেকে আসামের কামাখ্যায় যাচ্ছিল নর্থ ইস্ট এক্সপ্রেস। পথে বিহারের রঘুনাথপুর রেলওয়ে স্টেশন পার করার পরই হঠাৎ দুর্ঘটনার মুখে পড়ে ট্রেনটি। ট্রেনের ২ টি এসি ৩ টায়ার কোচ একে অপরের ওপরে উঠে যায়। ৪ টি কামরা লাইনচ্যুত হয়ে পাশের জমিতে পড়ে।

রেলওয়ের শীর্ষ কর্মকর্তারা দুর্ঘটনার পরই ঘটনাস্থলে এসে পৌঁছান। রাতে অন্ধকারে প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করতে বেগ পেতে হলেও রাত ১১ টায় ঘটনাস্থলে এসে পৌঁছায় এনডিআরএফের দল। একে একে সকলক যাত্রীদের কামরা থেকে উদ্ধার করা হয় র। গুরুতর আহত যাত্রীদের পাটনার মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা