সংগৃহীত
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ইরান-সমর্থিত লেবাননের শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার জবাবে দক্ষিণ লেবাননে গোলাবর্ষণ ও বিমান হামলা চালিয়েছে।

আরও পড়ুন: ইসরায়েলে মৃতের সংখ্যা ১২০০ ছাড়াল

বুধবার (১১ অক্টোবর) সীমান্ত লাগোয়া দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি পর্যবেক্ষণ চৌকিতে এই হামলা চালানো হয়েছে বলে জানায় ইসরায়েল।

হিজবুল্লাহ বলছে, চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলি গোলার আঘাতে হিজবুল্লাহর সদস্যদের প্রতিক্রিয়ায় ইসরায়েলি অবস্থানে নির্ভুল নিশানার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হিজবুল্লাহ হুমকি দিয়েছে লেবাননের ভূখণ্ডে হামলা হলে তার চূড়ান্ত নিষ্পত্তিমূলক জবাব দেওয়া হবে।

আরও পড়ুন: রোমানিয়ায় আটক ১৯ বাংলাদেশি

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, বুধবার তারা ইসরায়েলি শহর আরব আল-আরামশের উত্তরের একটি অবস্থানে ট্যাঙ্ক-বিরোধী গোলা দিয়ে লক্ষ্যবস্তু করায় লেবাননে হামলা চালিয়েছে। তবে ইসরায়েলি বাহিনী এ হামলায় হতাহতের কোনও ঘটনা ঘটেছে কি না তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি।

লেবাননের একটি নিরাপত্তা সূত্র বলছে, হিজবুল্লাহ ইসরায়েলে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম ২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হিজবুল্লাহ ইসরায়েলকে শপথের শত্রু হিসেবে মনে করে।

আরও পড়ুন: কিবুৎজে ৪০ শিশুর মরদেহ উদ্ধার

আল-জাদিদ ধইরার কিছু বাড়ি ও কৃষি জমির কাছের একটি জঙ্গল থেকে সাদা ধোঁয়ার কুণ্ডলি আকাশে ছড়িয়ে পড়ার ছবি লেবাননের স্থানীয় টেলিভিশন চ্যানেল সম্প্রচার করেছে।

হিজবুল্লাহ ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস উভয়ই মঙ্গলবার লেবানন থেকে ইসরায়েলে হামলা চালানোর দাবি করে। ইসরায়েলি ট্যাঙ্কে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে হামাস বলেছে, ইসরায়েলে একের পর এক রকেট নিক্ষেপ করছে তারা। ভিডিওতে ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলি ট্যাঙ্কে আগুন ধরে যেতে দেখা গেছে। সূত্র: রয়টার্স।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা