সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। ইসরায়েলকে যুক্তরাষ্ট্র নানা ধরনের সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে। অন্যদিকে ফিলিস্তিনিদের প্রতি ইরান সংহতি প্রকাশ করেছে।

আরও পড়ুন: ঢাকা আসছেন আফরিন আখতার

মার্কিন এক শীর্ষ জেনারেল ইসরায়েল সংকটে ইরানকে না জড়াতে হুঁশিয়ারি দিয়েছেন। এই সংঘাত বিস্তৃত হোক তাও চাননা এই কর্মকর্তা। লেবানন থেকে রকেট হামলার পর এই মন্তব্য করেন তিনি।

হোয়াইট হাউজের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই সংঘাতে ইরান জড়িত। তবে মার্কিন গোয়েন্দাদের কাছে স্পষ্ট কোনো তথ্য নেই এ ব্যাপারে। ইরান সম্পর্কে প্রশ্ন করা হলে মার্কিন জেনারেল চার্লস কিউ ব্রাউন এ সংঘাতে জড়িত না হওয়ার কথা জানান।

অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিও ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলকে অবরুদ্ধ গাজায় চালানো হামলার জন্য বড় আঘাত সইতে হবে।

আরও পড়ুন: হামলাকারীদের হাতে চুম্বন করি

তেহরানে এক অনুষ্ঠানে খামেনি জানান, ইহুদিবাদীদের জানা উচিত গাজার জনগণকে হত্যার জন্য বড় আঘাত পেতে হবে। তিনি আরও বলেন গাজায় চালানো ধ্বংসযজ্ঞ ইহুদিবাদীদের জন্য বিপর্যয় নিয়ে আসবে।

ইসরায়েলে হামলা চালানোর পর থেকে গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালাচ্ছে তারা। একের পর এক ভবন ধ্বংস করে দেওয়া হচ্ছে। বাদ যাচ্ছে না আবাসিক ভবনও। সূত্র: রয়টার্স, প্রেসটিভি

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা