সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইসরাইলে ৯ মার্কিন নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলে হামাসের হামলায় কমপক্ষে ৯ মার্কিন নাগরিক নিহত হয়েছেন।

আরও পড়ুন : গাজায় ইসরায়েলের ‘সর্বাত্মক অবরোধ’

সোমবার (৯ অক্টোবর) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। খবর সিএনএনের।

নিরাপত্তা পরিষদের মুখপাত্র বলেন, এই মুহূর্তে আমরা ৯ জন মার্কিন নাগরিকের নিহতের বিষয়টি নিশ্চিত করছি। নিহতদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমাদের ইসরাইলি অংশীদারদের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতির ওপর নজর রাখছি।

আরও পড়ুন : রাশিয়া-হামাস একই গোয়ালের গরু

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, নিখোঁজ মার্কিন নাগরিকদের সন্ধান পেতে ইসরাইল সরকারের সঙ্গে আমরা ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। নিহত ৯ মার্কিন নাগরিকের পরিবারের সঙ্গেও আমরা যোগাযোগ রাখছি।

হামাস-ইসরায়েল সংঘাতে মার্কিন নাগরিকদের হতাহতের বিষয়ে তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন : অর্থনীতিতে নোবেল পেলেন ক্লডিয়া

প্রসঙ্গত, শনিবার সকালে অবরুদ্ধ গাজা থেকে ইসরায়েলে প্রবেশ করে হামলা চালায় কয়েক শ’ হামাস যোদ্ধা। পাশাপাশি ইসরাইলে রকেট হামলা চালায় তারা। এর জবাবে গাজায় বিমান হামলা শুরু করেছে ইসরাইলি সেনাবাহিনী। এখন পর্যন্ত ফিলিস্তিনে পাঁচ শতাধিক ও ইসরাইলে আট শতাধিক নিহতের খবর পাওয়া গেছে। হামাস অন্তত ১০০ জনকে বন্দি করে গাজায় নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা