ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েলে অনুষ্ঠানে হামলা, নিহত ২৬০

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের একটি মরুভূমিতে উৎসবে উপলক্ষ্যে জড়ো হওয়া কয়েকশ মানুষের ওপর অতর্কিত হামলা চালিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সদস্যরা। পরে এ উৎসবস্থল থেকে কমপক্ষে ২৬০ জনের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ইসরায়েলে হামাসের হামলা, নিহত ৭০০

শনিবার (৭ অক্টোবর) সকালে ইহুদি সম্প্রদায়ের ধর্মীয় উৎসব সুক্কোত উপলক্ষ্যে উন্মুক্ত মরুভূমিতে জড়ো হওয়া তরুণ-তরুণীদের ওপর এ হামলা চালায় হামাস।

উদ্ধারকারী সংস্থা জাকা জানিয়েছে, উৎসবস্থল থেকে কমপক্ষে ২৬০ টি মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে গাজা থেকে লোহার প্রাচীর ভেঙে ইসরায়েলে প্রবেশ করে হামাসের প্রায় ১০০০ যোদ্ধা। এ সময় গাজার পার্শ্ববর্তী মরুভূমিতে এ উৎসব চলছিল।

আরও পড়ুন: ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ, নিহত বেড়ে ৬১৩

উৎসবে অংশ নেওয়া বেশ কয়েক জন জানান, তারা প্রথমে রকেট হামলার একটি শব্দ শুনতে পান। এরপরই হঠাৎ করে সেখানে উপস্থিত হন হামাসের সদস্যরা।

এসেই এলোপাতারি গুলি শুরু করে তারা। তখন সেখানে জড়ো হওয়া তরুণ-তরুণীরা ভয়ে পালাতে শুরু করেন।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, প্রাণ বাঁচাতে দৌঁড়াচ্ছেন মানুষ। হামাসের যোদ্ধারা অনবরত গুলি ছুড়ে যাচ্ছিলেন। সেটি ভিডিওতে স্পষ্টভাবে শোনা যায়।

আরও পড়ুন: খালেদা জিয়ার মৃত্যুঝুঁকি অনেক বেশি

মরুভূমি হওয়ায় সাধারণ মানুষের পালিয়ে আশ্রয় নেওয়ারও কোনো উপায় ছিল না। ফলে উৎসবে অংশ নিতে আসা মানুষ সামনের দিকে দৌঁড়াতে থাকেন।

অনেকে আবার গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন। যাদের কপাল খারাপ ছিল, তারা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

উল্লেখ্য, হামাসের ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামের এ অভিযানে এখন পর্যন্ত ৭০০ জনেরও বেশি ইসরায়েলি নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হামাসের সদস্যরা প্রায় ১০০ জন ইসরায়েলিকে আটক করে গাজায় নিয়ে গেছে বলেও জানা গেছে। সূত্র: বিবিসি

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা