ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে দোকানে আগুন, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে কর্ণাটকে একটি আতশবাজির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনায় অন্তত ১২ জন নিহত ও 8 জন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন: পাল্টা হামলায় ১৬০ ফিলিস্তিনি নিহত

শনিবার (৭ অক্টোবর) রাতে তামিলনাড়ু সীমান্তের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয় , শনিবার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটক-তামিলনাড়ু সীমান্তের কাছে আত্তিবেলে দোকানের সামনে ট্রাক থেকে আতশবাজি নামানোর সময় একটি বাক্সে আগুন ধরে যায়। এতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।

ভিডিওতে দেখা যায়, আগুন লাগা দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে এবং এর সামনে ২ টি পোড়া গাড়ি রয়েছে।

আরও পড়ুন: হামাসের হামলায় নিহত ২২

পুলিশ কর্মকর্তা জানায়, আগুন লাগার সাথে সাথে ঘটনাস্থলে দমকল বিভাগের ৫ টি ইঞ্জিন পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ার পর সেখান থেকে কয়েক জনের মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদের মধ্যে ৫ জন তামিলনাড়ুর ধর্মপুরি জেলার বাসিন্দা।

এনডিটিভি জানায়, অগ্নিকাণ্ডের শিকার দোকানটি মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় আগুনে যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প

ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (সেলেম রেঞ্জ) এস রাজেশ্বরী বলেন, ‘তামিলনাড়ুর ধর্মপুরী জেলার অন্তত ৫ জন শ্রমিক মারা গেছেন। এছাড়া আগুনে আরও বেশকজন নিহত হয়েছেন তারাও তামিলনাড়ুর বাসিন্দা।’

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা