সংগৃহীত
আন্তর্জাতিক

হামলাকারীদের হাতে চুম্বন করি

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের ভয়াবহ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যেসব ফিলিস্তিনি ইসরায়েলের উপর হামলার পরিকল্পনা করেছেন তাদের হাতে চুম্বন করেন তারা।

আরও পড়ুন: মিয়ানমারে জান্তার হামলা, নিহত ২৯

গত ৭ অক্টোবর স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে অতর্কিত হামলা চালানো শুরু করে। এখন পর্যন্ত ৯০০ জনেরও বেশি ইসরায়েলি নিহত হয়েছেন। এ হামলার সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের প্রশংসা করেছেন খামেনি।

তিনি আরও বলেছেন, ‘যেসব ফিলিস্তিনি ইহুদিবাদীদের উপর হামলার পরিকল্পনা করেছেন আমরা তাদের হাতে চুম্বন করি। এই বিপর্যয়কারী ভূমিকম্প (ইসরায়েলের) বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করেছে; যেগুলো সহজে সারানো যাবে না। নিজেদের কর্মকাণ্ড এই বিপর্যয়ের জন্য দায়ী।’

আরও পড়ুন: ইসরাইলে ৯ মার্কিন নাগরিক নিহত

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি জানান, ‘কোনো দেশের সিদ্ধান্তের উপর ইরান হস্তক্ষেপ করে না। যার মধ্যে ফিলিস্তিনও রয়েছে। ইরানের উপর দায় চাপানোর বিষয়টি রাজনৈতিক কারণের সাথে সংশ্লিষ্ট।’

তবে হামাস আনুষ্ঠানিকভাবে বলেছেন, এ হামলার সঙ্গে ইরান জড়িত নয়। তারা বলছে, ‘এটি ইরানসহ সবার কাছে চমক ছিল। আমরা তাদের জানাইনি ৭ অক্টোবর ভোরে অভিযান শুরু করব আমরা। অভিযান শুরুর পর ইরানকে আমরা অবহিত করি।’ সূত্র: রয়টার্স

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা