ফাইল ছবি
আন্তর্জাতিক

ফের আফগানিস্তানে ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে আবারও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৬.৩।

আরও পড়ুন: বিশ্বজুড়ে করোনায় শতাধিক মৃত্যু

এ নিয়ে গত সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল দেশটিতে। এর আগে সেখানে একই মাত্রার ২ টি ভূমিকম্পে ৪ হাজারের বেশি মানুষ নিহত হন।

বুধবার (১১ অক্টোবর) স্থানীয় সময় ৫ টা ১০ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে এর কয়েক মিনিট পরেই ঐ এলাকায় ৫.০ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।

আরও পড়ুন: কেরানীগঞ্জে বিস্ফোরণে নিহত ১

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস বলছে, আফগানিস্তানের হেরাত প্রদেশের রাজধানী হেরাত সিটি থেকে ২৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার নিচে উৎপন্ন হয়েছে।

এদিকে দেশটির এক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জানান, গত সপ্তাহে উত্তর-পশ্চিম আফগানিস্তানে আঘাত হানা ভূমিকম্পে হতাহতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে।

আরও পড়ুন: মেট্রোরেল বন্ধ ৩ দিন

কাবুলে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র মোল্লা জনান সাইক বলেন, জিন্দা জান ও ঘোরিয়ান জেলার ২০ টি গ্রামের প্রায় ২০০০ ঘরবাড়ি ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে।

ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের বের করার জন্য উদ্ধারকারীরা ঝাঁপিয়ে পড়েছে এবং হতাহতদের সঠিক পরিসংখ্যান সংগ্রহ করতে হিমশিম খাচ্ছে বলে জানায় আফগান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

আরও পড়ুন: সাঈদ গ্রাউন্ড সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবেলায় কাবুলকে সাহায্য করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন সাইক।

উল্লেখ্য, শনিবার (৭ অক্টোবর) ইরানের সীমান্তবর্তী উত্তর-পশ্চিম হেরাত প্রদেশের ২ টি জেলায় ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সূত্র: এবিসি নিউজ, আনাদোলু এজেন্সি

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা