ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক
১৫ জনের মৃত্যু

আসামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২ লাখ মানুষ। ডুবে গেছে গ্রামের পর গ্রাম। ভয়াবহ এ বন্যায় এখন পর্যন্ত ১৫ জনের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন: হত্যা মামলা থেকে অব্যাহতি

বন্যায় রাজ্যে ১ লাখ ৯০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ)।

সোমবার (২৭ আগস্ট) আরও এক জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে।

ব্রহ্মপুত্রসহ রাজ্যের একাধিক নদীর পানির স্তর বেড়ে গেছে। নদী তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়েছে। বহু মানুষ বাড়িঘর ছেড়ে সরকারি ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুন: ভারী বর্ষণে তাজিকিস্তানে ভূমিধস, নিহত ১৩

ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পাওয়ায় গুয়াহাটি ও জোরহাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রাজ্যের নানা প্রান্তে কাজ করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

তারা জানিয়েছে, এই মুহূর্তে আসামের মোট ১৭টি জেলা বন্যার কবলে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে লখিমপুর। তার পরেই তালিকায় আছে ধেমাজী। এই দুই জেলায় ৪০ হাজারের অধিক মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আরও পড়ুন: লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, আসামের নানা প্রান্তে ত্রাণশিবির খোলা হয়েছে। ব্রহ্মপুত্র ছাড়াও বেকি, দিসাং, দিখোউ, সুবণসিরি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।

বন্যায় রাজ্যে আট হাজার হেক্টরের বেশি ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। বৃষ্টি না থামলে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা