সংগৃহীত
আন্তর্জাতিক
কারাদণ্ড বাতিল চেয়ে আবেদন

ইমরানের রায় দেবে আজ 

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তোশাখানা দুর্নীতি মামলায় ৩ বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত।

আরও পড়ুন: ফরাসি দূতাবাসে বিদ্যুৎ,পানি ও খাদ্য বন্ধ

আজ মঙ্গলবার (২৯ আগস্ট) হাইকোর্ট সেই আবেদনের ব্যাপারে রায় দেবেন। কারাদণ্ড বাতিল চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছিলেন তিনি। পাক সংবাদমাধ্যম দ্য ডন সোমবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেন।

দেশটির নির্বাচন কমিশন রাষ্ট্রীয় কোষাগার তোশাখানার মালপত্র নিয়ে দুর্নীতি করার অভিযোগে ইমরানের বিরুদ্ধে মামলা করে। সে মামলার প্রেক্ষিতে গত ৫ আগস্ট তার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়। ঐ দিনই ইমরানকে তার লাহোরের জামান পার্কের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পাঞ্জাবের অ্যাটোক কারাগারে আটক আছেন তিনি।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ৭ মাত্রার ভূমিকম্প

গত সোমবার কারাদণ্ড বাতিল চেয়ে করা আবেদনের উপর শুনানি হয়। আদালত ঘোষণা দেন, তার কারাদণ্ডের বিরুদ্ধে করা আবেদনের রায় দেওয়া হবে মঙ্গলবার স্থানীয় সময় ১১টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা)।

ইমরান ইসলামাবাদ হাইকোর্ট ছাড়াও সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেও আবেদন করেন। প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন সুপিম কোর্টের ৩ সদস্যের বেঞ্চ গত বুধবার তাদের পর্যবেক্ষণে জানান, ইমরানের বিরুদ্ধে দায়রা আদালতের দেওয়া রায়ে ‘ত্রুটি’ ছিল। তবে ঐ সময় ৩ সদস্যের ঐ বেঞ্চে আরও বলেন, তারা ১মে দেখবেন এ ব্যাপারে হাইকোর্ট কি রায় দেন। তারপর তারা হস্তক্ষেপ করবেন।

আরও পড়ুন: কঙ্গোয় সন্ত্রাসী হামলা, নিহত ১৪

এদিকে সোমবার ইসলামাবাদ হাইকোর্টে যে শুনানি হয় সেখানে নির্বাচন কমিশনের আইনজীবী ইমরানের কারাদণ্ড বাতিলের বিরুদ্ধে বিভিন্ন যুক্তি স্থাপন দেন।

মূলত, তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খানের বিরুদ্ধে খুব কম সময় ও তড়িঘড়ি করে রায় দেওয়া হয়। বিচারিক প্রক্রিয়া সঠিকভাবে প্রয়োগ করা হয়নি এ সময়। তাই সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে জানান এ রায় ত্রুটিপূর্ণ ছিল। সূত্র: দ্য ডন

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা