ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

কিবুৎজে ৪০ শিশুর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় কিবুৎজ অঞ্চলে ৪০ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।এদের মধ্যে কয়েকটি শিশুর মরদেহ মাথা থেকে বিচ্ছিন্ন ছিল।

আরও পড়ুন : আফগানিস্তানে ফের শক্তিশালী ভূমিকম্প

শনিবার (৭ অক্টোবর) হামাস ইসরায়েলে ঢুকে ব্যাপক হামলা চালান।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানা যায়, হামাস সদস্যরা কিবুৎজের অনেক ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়েছেন। মঙ্গলবার কাফা আযা কিবুৎজের ধ্বংসযজ্ঞ দেখতে সেখানে কয়েকজন সাংবাদিককে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। ঐ অঞ্চলটিতে ৭০ জনকে হত্যা করেছেন হামাসের সদস্যরা।

আরও পড়ুন : আফগানিস্তানে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২৪৪৫

ইসরায়েলি টিভি চ্যানেল আই২৪নিউজের সাংবাদিক নিকোল জেদেক জানান, সেখানকার চিত্র সত্যিকার অর্থে ভয়াবহ।

তিনি আরও বলেন, ‘কেউ আশা করেনি এমন পরিস্থিতি হবে। সেনাদের কাছ থেকে আমি যেসব ভয়াবহ তথ্য শুনেছি। আমি আগেই যেটি বলেছিলাম, অন্তত ৪০ শিশুকে গার্নার থেকে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিছানাগুলো উল্টানো ছিল। স্ট্রলগুলো ফেলে যাওয়া হয়েছে। সবগুলো ঘরের দরজা খোলা ছিল।

এই সাংবাদিক বলেছেন, কিবুৎজ মূলত কৃষিপ্রধান অঞ্চল কিবুৎজে হামাসের হামলায় ঠিক কতজন নিহত হয়েছেন সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। কারণ সেনারা এখনো মরদেহ উদ্ধার করছেন ও গণনা করছেন।

আরও পড়ুন : ইসরায়েলে হামাসের হামলা, নিহত ৭০০

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা ফোর্সের (আইডিএফ) মেজর জেনারেল ইতাই বেরুভ কিবুৎজের পরিস্থিতিকে গণহত্যার বলে আখ্যা দিয়ে বলেন, এটি কোনো যুদ্ধ নয়। এটি কোনো যুদ্ধক্ষেত্র নয়। এটি গণহত্যা। আপনি দেখুন শিশু, তাদের বাবা, তাদের মা, তাদের বেডরুমে এবং তাদের সুরক্ষিত রুমে, কীভাবে সন্ত্রাসীরা তাদের হত্যা করেছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা