সংগৃহীত ছবি
সারাদেশ

৯ ঘণ্টা পর লাইনচ্যুত বগি উদ্ধার

জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত মহানগর এক্সপ্রেস ট্রেনের বগিটি দীর্ঘ ৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রোববার (৯ মার্চ) সকাল ৮টায় আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে এসে উদ্ধারকাজ শুরু করে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার সাকির জাহান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেন গতকাল রাত ১১টা ৪০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। ট্রেনটি থামার আগমুহূর্তে মাঝামাঝি থাকা ‘ঝ’ বগিটি লাইন থেকে সরে যায়। এতে ট্রেনটি বেশ ঝাঁকুনি খায়। পরে বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনাটি লুপ লাইনে ঘটায় রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়নি। আপলাইন ও ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। পরে ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধারের জন্য আখাউড়া লোকোসেডে জানানো হলে রিলিফ ট্রেন এসে আজ সকাল ৮টায় উদ্ধারকাজ শুরু করে এবং ৯টায় ট্রেনের বাকি অংশ বিচ্ছিন্ন করে বিকল বগিটি সরিয়ে নেওয়া হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা