সংগৃহিত ছবি
সারাদেশ

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলায় কাজীপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

শুক্রবার (৭ মার্চ) দুপুরে উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের বিলচতল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হচ্ছে- বিলচতল গ্রামের হাফিজার রহমানের মেয়ে তন্নী (৮), হাফিজার রহমানের বোনের মেয়ে আনিকা (৮)। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদী থেকে উত্তোলনকৃত বালু বিলচতল গ্রামের হাফিজার রহমানের বাড়ির পাশে স্তূপ করে রাখা হয়েছে। সকালে ওই বালুর ওপর খেলা করছিল তন্নী ও আনিকা। খেলার একপর্যায়ে কোনোভাবে তারা ডোবার পানিতে নেমে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে।

কাজীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, বালুর ওপর খেলা করছিল তন্নী ও আনিকা। খেলার একপর্যায়ে তারা কোনোভাবে ডোবার পানিতে নেমে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা