সংগৃহিত ছবি
সারাদেশ

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন

জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ত্রিশালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুনের ঘটনা ঘটেছে।

শনিবার (৮ মার্চ) সকাল পৌনে ১০টায় উপজেলার ধলা স্টেশন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন: মোহাম্মদপুরে প্রবর্তনায় পেট্রোল বোমা হামলা

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি উপজেলার ধলা স্টেশন পার হওয়ার সাথে সাথে ইঞ্জিনে আগুন ধরে প্রচুর ধোঁয়া বের হতে থাকে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এইড ঘটনার ফলে ঢাকা-দেওয়ানগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় রেলওয়ের কর্মকর্তারা তাৎক্ষণিক খবর পেলে রেলওয়ের কর্মীসহ স্থানীয়রা এসে ইঞ্জিনে পানি ঢাললে ধোঁয়া বের হওয়া বন্ধ হয়।

ওসি বলেন, সকাল সাড়ে ১০টায় একটি বিকল্প ইঞ্জিন যুক্ত করা হয়। এ সময় ঐ ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে ঢাকা-দেওয়ানগঞ্জ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা