সংগৃহিত ছবি
সারাদেশ

পটুয়াখালীতে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ

নিনা আফরিন ,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা লিখন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এ সময় প্রতিযোগিতায় ৬ গ্রুপ হতে বিজয়ী ৩০ জনের হাতে ল্যাপটপ, ট্যাব, নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

আরও পড়ুন: জুন-জুলাইয়েও ভোট সম্ভব

অনুষ্ঠানে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এডভোকেট রুহুল আমিন, পটুয়াখালী সরকারি জুবলী স্কুলের শিক্ষক শাহ আলম, ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আবুল বাশার, ডিজাইন আইডিয়াস অ্যান্ড টেকনলোজি লিমিটেডের এমডি ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ও ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলা সেক্রেটারী সাইদুর রহমান খান পাবেল।

এর আগে, গত ২১ শে ফেব্রুয়ারী বিকালে জেলা পরিষদ শিশু পার্কে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে চিত্রাঙ্কন ও রচনা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৬ টি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন ১৬০ জন শিক্ষার্থী। এরমধ্যে প্রতি ক্যাটাগরি থেকে প্রথম ৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। সব মিলিয়ে ৩০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার হিসেবে ক্রেস্ট দেয়া হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা