সংগৃহীত ছবি
সারাদেশ

মা-বাবাকে কুপিয়ে হত্যাচেষ্টা

জেলা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলায় পারিবারিক কলহের জেরে মা-বাবাকে কুপিয়ে জখম করেছে আবুল কালাম (৩৫) নামে এক মাদকাসক্ত ছেলে।

আরও পড়ুন: দেশে ফিরলেন আটক ৫৬ জেলে

বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বেলছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আবুল কালাম নেশাগ্রস্ত হয়ে বাড়িতে এসে রাতে ঘরে ঢুকে ধাড়ালো দা দিয়ে তার মা ও বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। তাদের চিৎকার-চেচামেচিতে প্রতিবেশীরা এগিয়ে এসে আবুল কালামকে আটক করে। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তফিকুল ইসলাম তৌফিক বলেন, আটক আবুল কালাম থানা হেফাজতে রয়েছে। মূলত নেশা করতে বাধা দেওয়ার কারণেই মা-বাবার সঙ্গে দ্বন্দ্ব। আহত দুই জনকে প্রথমে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা