সংগৃহিত ছবি
সারাদেশ

নিখোঁজের পর পোশাকশ্রমিকের লাশ উদ্ধার 

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে নিখোঁজের ২ দিন পর মো. নয়ন (২০) নামের ১ পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ মার্চ) সকাল ৮টায় সিদ্ধিরগঞ্জ লেক থেকে লাশটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: অস্বাস্থ্যকর বায়ুতে ঢাকা

নিহত পোশাকশ্রমিক, জামালপুর সদর উপজেলার আব্দুল হালিমের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

নিহতের পরিবারের লোকজন জানায়, বুধবার সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে তিনি আর ফেরেননি। এরপর তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন আত্মীয়রা।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, শুক্রবার সকাল সিদ্ধিরগঞ্জ লেকে অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। এর পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠায়। নিহতের শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের লোকজন জানিয়েছে, নিহত নয়ন মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ১৪ মার্চ থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

তিনি বলেন, এই মৃত্যুর ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই। তারা বিনা ময়নাতদন্তে লাশ চাচ্ছেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা