ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় শরণার্থী ক্যাম্পে হামলায় নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক: গাজার ঘনবসতিপূর্ণ জাবালিয়া শরণার্থী ক্যাম্পের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন।এছাড়া আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।

আরও পড়ুন: গাজায় ১ ঘণ্টার হামলায় নিহত ৫১

ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াদ বোজুম জানান, জাবালিয়া শরণার্থী ক্যাম্পের কেন্দ্রস্থলে একটি ভবনে বোমা হামলা হয়েছে। সেখানে কয়েক ডজন লোকে পরিপূর্ণ ছিল। তাদের মধ্যে কেউ কেউ বিমান হামলার সময় আগের হামলা থেকে পালিয়ে এসেছিল।

ধ্বংসস্তূপ থেকে এখনও মরদেহ তুলছেন এবং গণনা করছেন বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানান তিনি।

আরও পড়ুন: লেবাননে ইসরায়েলের বিমান হামলা

বৃহস্পতিবার (১২ অক্টোবর) ষষ্ঠ দিনের মতো গাজায় শত শত বোমা ও বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

তারা জাবালিয়া ক্যাম্প ছাড়াও কেন্দ্রীয় গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালিয়েছে, যেখানে ভবনগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলের বিমানের শব্দে গাজার বাতাস ভারী হয়ে গেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, শনিবার (৭ অক্টোবর) থেকে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ১৫৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫০০ টি শিশু এবং ২৭৬ জন নারী রয়েছে। এছাড়া আহত হয়েছেন ৬৬১২ জন।

আরও পড়ুন: বিহারে ট্রেন দুর্ঘটনা, হতাহত শতাধিক

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা লক্ষ্য করে ৬০০০ বোমা ছোড়া হয়েছে। গতকাল সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তারা আরও জানায়, এসব বোমার ওজন প্রায় ৪০০০ টন। সূত্র : আল জাজিরা

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা