সংগৃহীত
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন ইসরায়েলের তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস-ইসরায়েল যুদ্ধের মধ্যেই ইসরায়েলের তথ্যমন্ত্রী গালিত ডিসতেল অ্যাতবারিয়ান পদত্যাগ করেছন। হাতে কোনো ক্ষমতা না থাকার ক্ষোভে দায়িত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। তবে পার্লামেন্ট সদস্য হিসেবে কাজ করে যাবেন।

আরও পড়ুন: হামাস-ইসরাইল যুদ্ধ, নিহত ২৬৫০

বৃহস্পতিবার (১২ অক্টোবর) পদত্যাগ করার ঘোষণা দেন তিনি।

তার দায়িত্ব ছিল বিশ্বের সাথে ইসরায়েলের অবস্থান ব্যাখ্যা করার। তবে তাকে তেমন কোনো দায়িত্ব দেওয়া হয়নি। এমনকি সপ্তাহখানেক আগে হামাসের সাথে যুদ্ধ হলে তার কাছ থেকে বেশ কিছু দায়িত্ব কেড়ে নেওয়া হয়।

আরও পড়ুন: ইসরায়েল যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

তিনি বৃহস্পতিবার এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, মন্ত্রণালয় এখন 'সরকারি অর্থের অপচয়ের' কেন্দ্রে পরিণত হয়েছে। তিনি মন্ত্রণালয়ের অর্থ দক্ষিণ ইসরায়েলের নাগরিকদের দিয়ে দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও জানান, 'এই অফিস দেশের জন্য, দেশের কল্যাণের জন্য কিছু করতে পারছে না।' সূত্র : বিবিসি, টাইমস অব ইসরায়েল

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা