আন্তর্জাতিক

ভারতে সড়ক ধসে ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাখণ্ডে কেদারনাথ মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ সড়কধসে ৩ তীর্থযাত্রী নিহত হয়েছেন। এছাড়া এখনো ১৯ জন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন : শেখ কামালের সমাধিতে আ’লীগের শ্রদ্ধা

শুক্রবার (৪ অগাস্ট) কেদারনাথের গৌরিকুণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবরে বলা হয়েছে, প্রবল বৃষ্টিতে কেদারনাথ যাওয়ার পথে গৌরিকুণ্ড এলাকার সড়কে ধস নামে। এতে ঘটনাস্থলেই ৩ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া এখনও পর্যন্ত ১৯ জন নিখোঁজ রয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন : পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৮

স্থানীয় প্রশাসনের কর্মকর্তা বিমল রাওয়াত জানান, ভারী বর্ষণ ও পাহাড়ের ঢাল থেকে মাঝে মাঝে পাথর পড়ে যাওয়ায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

তিনি আরও জানান, নেপাল থেকে আসা কয়েকজনসহ নিখোঁজদের বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে।

আরও পড়ুন : ৭ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

উত্তরাখণ্ডের আবহাওয়া বিভাগ জানিয়েছে, পাউরি, তেহরি, রুদ্রপ্রয়াগ ও দেরাদুন এলাকাসহ অন্তত ৯টি স্থানে আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা