ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জম্মু-কাশ্মিরে হামলা, ৩ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের কুলগাম বিভাগে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩ ভারতীয় সেনা নিহত হয়েছেন।

আরও পড়ুন: পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৮

শুক্রবার (৪ আগস্ট) ২ পক্ষের মধ্যে সম্মুখ লড়াইয়ে ঐ ৩ সেনা নিহত হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশের এক কর্মকর্তা জানান, কাশ্মিরের দক্ষিণ ভাগের কুলগাম বিভাগের হালান বনাঞ্চলে জঙ্গিরা লুকিয়ে আছে- এমন তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালায়।

আরও পড়ুন: ট্রাকচাপায় প্রাণ গেল সাংবাদিকের

ঐ অভিযান চালানোর সময় জঙ্গলের ভেতর থেকে জঙ্গিরা গুলি ছোড়ে। জবাবে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন।

২ পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে। এ সময় ৩ সেনা আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তারা।

আরও পড়ুন: গুপ্তচরবৃত্তি, ২ মার্কিন নাবিক আটক

কাশ্মিরের শ্রীনগরে সেনাবাহিনীর চিনার কর্পস এক টুইট বার্তায় সেনাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, অপারেশন #হালেন কুলগাম। হালান বনাঞ্চলের উচু স্থানে জঙ্গিদের অবস্থানের প্রেক্ষিতে শুক্রবার অভিযান চালানো হয়।

এ সময় জঙ্গিদের সাথে গুলি বিনিময়কালে ৩ সেনা আহত হন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন। অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন: সাইবার হামলা নিয়ে সতর্কতা জারি

সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের তীব্রতা বৃদ্ধি করা হয়েছে। সূত্র: এনডিটিভি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা