ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

পার্লামেন্ট ভেঙে দেয়া হবে ৯ আগস্ট

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ৯ আগস্ট পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

আরও পড়ুন: গুপ্তচরবৃত্তি, ২ মার্কিন নাবিক আটক

বৃহস্পতিবার (৩ আগস্ট) শেহবাজ সংসদীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন। তিনি এদিন নেতাদের সৌজন্যে নৈশভোজের আয়োজন করেন।

নৈশভোজে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংসদীয় নেতাদের সাথে বিস্তারিত আলোচনা করেছেন তিনি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে পাক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

তিনি বৈঠকে পাকিস্তানের অন্তর্বতীকালীন সরকারের প্রধানমন্ত্রী ও সরকার ব্যবস্থা নিয়েও কথা বলেছেন।

আরও পড়ুন: জনগণ যেভাবে চাইবে, ভোট সেভাবেই হবে

আগামী ৯ আগস্ট পার্লামেন্ট ভেঙে দিতে প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাবেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সংবিধান অনুযায়ী, ৪৮ ঘণ্টার মধ্যে প্রেসিডেন্টকে এ প্রস্তাবে স্বাক্ষর করতে হবে।

প্রেসিডেন্ট যদি এ সময়ের মধ্যে এতে স্বাক্ষর না করেন তাহলে স্বয়ংক্রিয়ভাবে পার্লামেন্ট ভেঙে যাবে। এরপর অন্তবর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী দায়িত্ব নেবেন।

পাকিস্তানের অন্তবর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কে হবেন সে বিষয়টি নিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে তিন দিন আলোচনা করবেন শেহবাজ শরীফ। এরপর তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করে সেটি প্রেসিডেন্টের কাছে পাঠাবেন তিনি।

আরও পড়ুন: মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা, নিহত ১৮

পাক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, যদি রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নিয়ে ঐক্যমতে না পৌঁছাতে পারে তাহলে নির্বাচন কমিশন এতে হস্তক্ষেপ করবে এবং প্রস্তাবিত নাম থেকে একজনকে মনোনয়ন দেবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা