আন্তর্জাতিক

ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে পুলিশের মাদকবিরোধী অভিযানে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। দেশটির তিনটি প্রদেশে মাদক চক্রকে লক্ষ্য করে চালানো পুলিশের অভিযানে এই প্রাণহানির ঘটনা ঘটে।

আরও পড়ুন : নৌকায় ভোট দিলে ভাগ্য পরিবর্তন হয়

বৃহস্পতিবার (৩ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের তিনটি প্রদেশে মাদক চক্রকে লক্ষ্য করে চালানো পুলিশের অভিযানে ৪৫ জন নিহত হয়েছে। এর মধ্যে রিও ডি জেনেরিওতে সর্বশেষ অভিযানে নিহত হয়েছেন ১০ জন।

আরও পড়ুন : উগান্ডায় নৌকাডুবিতে নিহত ২০

পুলিশ জানিয়েছে, তারা কমপ্লেক্সো দা পেনহা এলাকায় গুলিবর্ষণের শিকার হলে পাল্টা গুলি চালায় এবং এতে অন্তত ১০ জন নিহত হন। এর আগে অপারেশন শিল্ড নামে অভিহিত করা একটি অভিযান চালানো হয় সাও পাওলো প্রদেশে। পাঁচ দিনের সেই অভিযানের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৬ জন মারা যান।

সাও পাওলো প্রদেশে অভিযানের সময় ৫৮ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাহিয়ার কর্মকর্তারা জানান, গত শুক্রবার থেকে সেখানে ১৯ জন সন্দেহভাজনকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : নদীবন্দরকে ১ নং সতর্ক সংকেত

ব্রাজিলের সাওপাওলোর উপকূলীয় শহর গুয়ারুজাতে গত বৃহস্পতিবার মাদক চোরাকারবারীদের হাতে নিহত হন পুলিশের এক কর্মকর্তা। এ ঘটনার পর পুরো সাওপাওলোতে তাণ্ডব চালায় পুলিশ। আর এরপরই তিনটি প্রদেশে মাদক চক্রকে লক্ষ্য করে পুলিশ অভিযানে নামে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, গুয়ারুজায় চালানো পুলিশের অভিযানে আসলে ‘একজন পুলিশ কর্মকর্তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার স্পষ্ট লক্ষণ’ রয়েছে।

আরও পড়ুন : ট্রুডোর বিচ্ছেদের ঘোষণা

অন্যদিকে স্থানীয় গণমাধ্যম জানায়, রিও ডি জেনেরিওতে বুধবার নিহত ১০ জনের মধ্যে একজন মাদক পাচারকারী এবং একজন পাচারকারী রয়েছেন। অভিযানে এক পুলিশ কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন।

রিও প্রদেশের আইনসভার সদস্য তালিরিয়া পেট্রোন এই অভিযানের নিন্দা জানিয়ে বলেছেন, ‘অভিযানের নামে কোনও এলাকার জীবনযাত্রাকে এভাবে নরকে পরিণত করার জন্য রাষ্ট্রের কাছে কোনও ব্যাখ্যা নেই’।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা