ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জনগণ যেভাবে চাইবে, ভোট সেভাবেই হবে

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি বাংলাদেশের আসন্ন নির্বাচনের বিষয়ে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার ব্যাপারে সেখানকার জনগণের সিদ্ধান্ত অনুযায়ী হবে।

আরও পড়ুন: নেদারল্যান্ডসকে বিনিয়োগের আহ্বান

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের তৎপরতা তুমুল বৃদ্ধি পেয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন ইস্যু যেন অবধারিত হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) নয়াদিল্লিতে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা ও আসন্ন নির্বাচনের বিষয়ে কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি।

আরও পড়ুন: পার্লামেন্ট ভেঙে দেয়া হবে ৯ আগস্ট

সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন পরিকল্পনা মাফিক ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা করছে ভারত।

তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে মন্তব্য করতে চাননি তিনি।

বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে অন্যান্য দেশের মন্তব্যকে ভারত কীভাবে দেখছে- এমন প্রশ্নে অরিন্দম বাগচি বলেন, সেখানে কীভাবে নির্বাচন হবে, তা বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন: পার্লামেন্ট ভেঙে দেয়া হবে ৯ আগস্ট

বিদেশি কূটনীতিকের বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেখুন, আমার মনে হয় (বাংলাদেশে) নির্বাচনকে কেন্দ্র করে বহু ধরনের তৎপরতা চলছে। মানুষ হয়তো সেসব নিয়ে মন্তব্য করছেন। পুরো বিশ্ব হয়তো এ নিয়ে মন্তব্য করছে। কিন্তু ভারত তো ভারতই।

তিনি বলেন, বাংলাদেশের সাথে আমাদের বিশেষ সম্পর্ক রয়েছে। বাংলাদেশে যা ঘটে, তা আমাদের ওপর প্রভাব ফেলে। বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার ব্যাপারে সেখানকার জনগণের সিদ্ধান্ত অনুযায়ী হবে।

অবশ্যই আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সেখানে আমাদের হাইকমিশন আছে। আমরা আশা করছি, সেখানে সহিংসতা ছাড়া পরিকল্পনা মাফিক ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: গুপ্তচরবৃত্তি, ২ মার্কিন নাবিক আটক

অরিন্দম বাগচি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ও অন্যান্য ইস্যুতে আমার কোনও মন্তব্য নেই।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের আগামী নির্বাচন ইস্যুতে কথা বললেন অরিন্দম বাগচি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা