ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ইথিওপিয়ায় জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ ইথিওপিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির আমহারা অঞ্চলে সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে টানা কয়েকদিন ধরে সহিংসতা চলছে। আর এ সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শুক্রবার (৪ আগস্ট) জরুরি অবস্থা জারি করেছে ইথিওপিয়ায় কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন : পার্লামেন্ট ভেঙে দেয়া হবে ৯ আগস্ট

প্রধানমন্ত্রী আবি আহমেদের দফতর এক বিবৃতিতে বলেছে, ‘নিয়মিত আইনি ব্যবস্থায় ভয়ঙ্কর কার্যক্রম দমন কঠিন হয়ে যাওয়ায় পর দেখা গেছে, দেশে জরুরি অবস্থা ঘোষণা করা প্রয়োজন।’

তবে এই জরুরি অবস্থা পুরো ইথিওপিয়ায় নাকি শুধুমাত্র সংঘাতপূর্ণ আমহারায় কার্যকর হবে সেটি পরিষ্কার করে জানায়নি প্রধানমন্ত্রীর দফতর।

জনসংখ্যার দিক দিয়ে আমহারা ইথিওপিয়ার দ্বিতীয় বৃহত্তম অঞ্চল। চলতি সপ্তাহের শুরুর দিকে এই অঞ্চলে নতুন করে সংঘাত শুরু হয়। মূলত স্থানীয় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ফানো মিলিশিয়ার বিরুদ্ধে লড়াই করছে ইথিওপিয়ার সরকারি বাহিনী ইথিওপিয়ান ন্যাশনাল ডিফেন্স ফোর্স (ইএনডিএফ)। যা দ্রুত সময়ের মধ্যে দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন : গুপ্তচরবৃত্তি, ২ মার্কিন নাবিক আটক

সেনাবাহিনী ও ফানোর সদস্যরা মঙ্গলবার ও বুধবার দেবরে তাবোরের কাছে লড়াইয়ে লিপ্ত হয়েছিল। নাম প্রকাশ না করার শর্তে একজন চিকিৎসক ও পুলিশ কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩ আগস্ট) আমহারার আঞ্চলিক সরকার কেন্দ্রীয় বাহিনীর কাছে আরও সাহায্যের আবেদন জানায়।

আমহারার আঞ্চলিক সরকার প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছে, ‘ফানোর সদস্যদের বিরুদ্ধে যেন যথার্থ ব্যবস্থা নেওয়া হয়।’ চিঠিতে আঞ্চলিক সরকার আরও বলেছে, ‘এসব সমস্যা সৃষ্টিকারীদের জন্য এখানকার অর্থনৈতিক, সামাজিক ও মানবিক বিষয়ের ব্যাপক ক্ষতি হচ্ছে।’

আরও পড়ুন : জনগণ যেভাবে চাইবে, ভোট সেভাবেই হবে

জরুরি অবস্থা ঘোষণা করায় এখন সেনাবাহিনী রাস্তা আটকে দিতে পারবে, পরিবহণ ব্যবস্থায় নিয়ন্ত্রণ আরোপ করতে পারবে, সরকার কারফিউ জারি করতে পারবে এবং সেনাবাহিনী চাইলে নির্দিষ্ট এলাকার নিয়ন্ত্রণ নিতে পারবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা