আন্তর্জাতিক

৪০০ অভিবাসী নিয়ে ভাসছে নৌকা

আন্তর্জাতিক ডেস্ক : অবৈধপথে ইউরোপে পৌঁছানোর লক্ষ্যে প্রায় ৪০০ অভিবাসী নিয়ে গ্রিস এবং মাল্টার মধ্যে ভাসছে একটি নৌকা। নৌকাটি সেখানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং যেকোনও মুহূর্তে বিপদের আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন : ভারতে গাছচাপায় নিহত ৭

রোববার (৯ এপ্রিল) অ্যালার্ম ফোন নামে অভিবাসীদের সহায়তাকারী একটি পরিষেবা এই তথ্য জানিয়েছে।

সোমবার (১০ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স জানায়, মূলত সাম্প্রতিক সময়ে উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধপথে ইউরোপে পৌঁছানোর জন্য অভিবাসীবাহী নৌকার চাপ অনেক বেড়েছে।

আরও পড়ুন : বিশ্বজুড়ে মৃত্যু ও শনাক্ত কমেছে

অ্যালার্ম ফোন জানিয়েছে, তারা অভিবাসীবাহী ওই নৌকা থেকে একটি কল পেয়েছে। এই নৌকাটি লিবিয়ার তোব্রুক থেকে রাতের আঁধারে যাত্রা করেছিল এবং কল পাওয়ার পর তারা এ বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করেছে। কিন্তু কর্তৃপক্ষ এখন পর্যন্ত ওই অভিভাসীদের উদ্ধারে কোনও অভিযান শুরু করেনি।

অ্যালার্ম ফোন জানায়, নৌকাটি এখন মাল্টিজ সার্চ অ্যান্ড ও রেকসিউ এরিয়ায় (এসএআর) রয়েছে।

আরও পড়ুন : আল্পস পর্বতমালায় তুষারধসে নিহত ৪

এদিকে জার্মান এনজিও সি-ওয়াচ ইন্টারন্যাশনাল বলেছে, তারা কাছাকাছি দু’টি বণিক জাহাজসহ নৌকাটি খুঁজে পেয়েছে। সংস্থাটি জানিয়েছে, মাল্টিজ কর্তৃপক্ষ জাহাজগুলোকে ওই নৌকা থেকে উদ্ধার কাজ না করার নির্দেশ দিয়েছে এবং তাদের মধ্যে একটিকে কেবল জ্বালানি সরবরাহ করতে বলা হয়েছে।

অ্যালার্ম ফোন বলেছে, অভিবাসীবাহী ওই নৌকায় থাকা লোকেরা আতঙ্কিত এবং তাদের মধ্যে বেশ কয়েকজনের চিকিৎসার প্রয়োজন। এছাড়া নৌকাটিতে জ্বালানি নেই এবং এর নিচের ডেকটি পানিতে পূর্ণ হয়ে গেছে। নৌকাটিকে ঝুঁকিপূর্ণ অবস্থায় রেখে ক্যাপ্টেন চলে গেছেন এবং নৌকা চালাতে পারে এমন কেউ সেখানে আর নেই।

আরও পড়ুন : ৭ যানবাহন ও ৬ ইটভাটাকে জরিমানা

প্রসঙ্গত, গত সপ্তাহে দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)-এর জিও ব্যারেন্টস জাহাজের মাধ্যমে উত্তাল সমুদ্রে ১১ ঘণ্টার জটিল অভিযান শেষে মাল্টা উপকূল থেকে ৪৪০ অভিবাসীকে উদ্ধার করা হয়।

এছাড়া গত শনিবার তিউনিসিয়া থেকে ইতালিতে পৌঁছানোর চেষ্টা করার সময় দু’টি নৌকা ডুবে যাওয়ার পরে কমপক্ষে ২৩ আফ্রিকান অভিবাসী নিখোঁজ এবং চারজন মারা যান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা