ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

বিদ্যুৎ বাঁচাতে সকাল ৭টায় চালু হবে অফিস!

আন্তর্জাতিক ডেস্ক: সরকারি অফিস সকাল সাড়ে ৭টা থেকে শুরু করার নির্দেশ দিয়েছেন ভারতের পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। দ্য ইকোনমিক টাইমস’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ

আগামী মে মাসের শুরু থেকে এ নির্দেশনা অনুযায়ী অফিস চালু হবে। শনিবার (৮ এপ্রিল) মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, পাঞ্জাব সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী ২ মে থেকে সব সরকারি অফিস সকাল সাড়ে ৭টায় শুরু হবে এবং দুপুর ২টায় শেষ হবে। নতুন অফিসের সময় আগামী ১৫ জুলাই পর্যন্ত বহাল থাকবে।

মান বলেন, বিদ্যুৎ বাঁচাতে ও কর্মমক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি অফিসের জন্য এ নির্দেশ দেওয়া হয়েছে। গ্রীষ্মকালে অফিসের এ সময় পরিবর্তনের ফলে বিদ্যুতের চাহিদা কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: তারেক-জোবায়দার মামলার সিদ্ধান্ত বৃহস্পতিবার

মুখ্যমন্ত্রী দাবি করেন, ভারতে এই প্রথম বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারি অফিসের সময় পরিবর্তন করা হচ্ছে। বিদেশি অনেক দেশ প্রতি ছয় মাসে এক ঘণ্টা করে তাদের সময় পরিবর্তন করে সূর্যের আলোকে আরও বেশি ব্যবহার করতে এবং বিদ্যুৎ সাশ্রয় করতে, তিনি বলেন।

বিদ্যুৎ বোর্ডের কথা উল্লেখ করে তিনি বলে, এতে গ্রীষ্মকালে সর্বোচ্চ ৩০০ মেগাওয়াট থেকে ৩৫০ মেগাওয়াটের বিদ্যুৎ চাহিদা কমবে। এছাড়া এর ফলে কর্মীরা তাদের পরিবারের সঙ্গে কাটানোর জন্য যথেষ্ট সময় পাবে এবং যারা তাদের অফিসে যায় তাদের সময়মতো সেবা দিতে পারবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা