ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

তুরস্ককে ক্ষমা চাওয়ার আহ্বান ইরাকের

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের উত্তর কুর্দিস্থানের সুলেইমানিয়াহ বিমানবন্দরে হামলা চালানোর অভিযোগে তুরস্ককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে ইরাক সরকার।

আরও পড়ুন : বিদ্যুৎ বাঁচাতে সকাল ৭টায় চালু হবে অফিস!

শনিবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে ইরাকের প্রেসিডেন্ট কার্যালয় এ আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, তুরস্ককে অবশ্যই ইরাকের মাটিতে হামলা চালানো বন্ধ করতে হবে। তুরস্কের জন্য হুমকিস্বরূপ কোনো বাহিনী ইরাকে অবস্থান করছে- এমন অজুহাতে আমাদের সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলার কোনা আইনি যৌক্তিকতা নেই। এ বিষয়ে আমরা তুর্কি সরকারকে দায়িত্ব নিতে ও আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানাই।

এর আগে গত শুক্রবার (৭ এপ্রিল) সুলেইমানিয়াহ বিমানবন্দরে একটি ড্রোন হামলার ঘটনা ঘটে। এর পরপরই ইরাক দাবি জানায়, তুর্কি সেনাবাহিনীই এ হামলা চালিয়েছে।

আরও পড়ুন : ফের বিদ্যুৎ রফতানির পথে ইউক্রেন

কুর্দিস আঞ্চলিক সরকারের (কেআরজি) আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়ক প্রধান কর্মকর্তা লক গাফুরি জানান, শুক্রবার সুলেইমানিয়াহ বিমানবন্দরে করা ওই ড্রোন হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এমনকি বিমান চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি। তবে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অন্যদিকে তুরস্কের একজন কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শুক্রবার কুর্দিস্থানে তাদের সেনারা কোনো ধরনের অভিযান চালায়নি।

এদিকে, এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স (এসডিএফ) জানায়, হামলার সময় এসডিএফ প্রধান মজলুম আবদি বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তবে তিনি আহত হননি। অন্যদিকে, মজলুম আবদি এ হামলার নিন্দা জানালেও, তাকে লক্ষ্য করেই যে ওই হামলা চালানো হয়েছে, এমন কোনো দাবি করেননি তিনি।

আরও পড়ুন : আমিরাতে টিকটক করে ৫ প্রবাসী গ্রেফতার

যুক্তরাষ্ট্রের দাবি, মূলত একটি গাড়ি বহর লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছিল, যে বহরে মার্কিন সেনা সদস্যরা ছিলেন। দুই কুর্দি নিরাপত্তা কর্মকর্তা জানান, হামলার সময় আবদি ও তিন মার্কিন সামরিক সদস্য বিমানবন্দরের কাছাকাছি অবস্থান করছিলেন। নাম না প্রকাশের শর্তে তিনটি সূত্র জানায়, এ ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি।

সিরিয়ায় কুর্দি নিয়ন্ত্রিত সশস্ত্র দল এসডিএফকে জঙ্গি গোষ্ঠী ও নিজেদের জন্য হুমকি মনে করে তুরস্ক। তবে এ দলটিই আবার যুক্তরাষ্ট্রের মিত্র। সিরিয়া থেকে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) সরিয়ে দিতে সহায়তা করে এসডিএফ।

আরও পড়ুন : কঙ্গোয় সন্ত্রাসী হামলা, নিহত ২০

প্রসঙ্গত, তুরস্ক কয়েক দশক ধরেই উত্তর ইরাক ও উত্তর সিরিয়ায় সিরীয় কুর্দি ওয়াইপিজি মিলিশিয়া, ইসলামিক স্টেট ও নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিরুদ্ধে বিমান হামলাসহ বেশ কয়েকটি সামরিক অভিযান পরিচালনা করেছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা