আন্তর্জাতিক

ভারতে গাছচাপায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে প্রবল ঝড়ে উপড়ে পড়া গাছচাপায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : ঈদে সব মহাসড়কে চলবে মোটরসাইকেল

রোববার (৯ এপ্রিল) দেশটির মহারাষ্ট্রের আকোলায় একটি টিনের চালায় বিশাল আকৃতির গাছ পড়ে এই ঘটনা ঘটে।

সোমবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, রোববার সন্ধ্যা ৭ টার দিকে মহারাষ্ট্রের আকোলায় একটি মন্দিরের সামনে ধর্মীয় অনুষ্ঠানের সময় গাছ উপড়ে পড়ে হতাহতের এই ঘটনা ঘটে। সেসময় প্রবল বৃষ্টি এবং জোরালো বাতাসের কারণে পুরানো একটি নিম গাছ টিনের শেডের ওপর ভেঙে পড়ে।

আরও পড়ুন : বিশ্বজুড়ে মৃত্যু ও শনাক্ত কমেছে

ঘটনার সময় ওই টিন শেডের নিচে বহু ভক্ত আশ্রয় নিয়েছিলেন। পুলিশ জানায়, শেডের নিচে চাপা পড়েন ৩৫ থেকে ৪০ জন এবং তাদের মধ্যে সাতজন প্রাণ হারিয়েছেন।

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীস এই হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন। এছাড়া একনাথ শিন্ডের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেবে বলে ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন : বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হলে গণতন্ত্রের ক্ষতি

তিনি বলেছেন, ‘ধর্মীয় অনুষ্ঠানের জন্য জড়ো হওয়া মানুষদের গাছচাপা পড়া এবং কিছু ভক্ত নিহত হওয়ার এই ঘটনা বেদনাদায়ক। নিহতদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই।’

ফডনবীস বলেন, ‘কালেক্টর ও পুলিশ সুপার অবিলম্বে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আহতদের সময়মতো চিকিৎসা নিশ্চিত করার কাজ সমন্বয় করছেন। আমরা তাদের সাথে ক্রমাগত যোগাযোগ করছি।’

আরও পড়ুন : ফের বিদ্যুৎ রফতানির পথে ইউক্রেন

উপ-মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আহতদের মধ্যে কয়েকজনকে জেলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সামান্য আহতদের বালাপুরে চিকিৎসা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা