সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

মহারাষ্ট্রে অস্ত্র কারখানায় বিস্ফোরণে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন।

শুক্রবার ( ২৪ জানুয়ারি) ভান্ডারা জেলার নাগপুরের কাছে অবস্থিত কারখানাটির এলটিপি (লেপ্রোস্কপিক টার্গেটিং প্ল্যান্ট) সেকশনে সকাল সাড়ে ১০টায় এই দুর্ঘটনা ঘটে। এই তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি।

আরও পড়ুন: ভারতে অস্ত্র কারখানায় বিস্ফোরণ

জেলা কালেক্টর সঞ্জয় কোলটে জানান, বিস্ফোরণের পর কারখানার ছাদ ধসে পড়ে, যার ফলে ১৪ জন কর্মী আটকা পড়েন। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং ৩ জনকে জীবিত ও ১ জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। ধ্বংসস্তূপ সরানোর জন্য খননযন্ত্র ব্যবহার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, এর শব্দ ৫ কিলোমিটার দূর থেকেও শোনা যায়। প্রকাশিত ভিডিওতে কারখানা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, ৫ জন কর্মীকে উদ্ধার করা হয়েছে এবং বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। তিনি একজন কর্মীর মৃত্যুতে গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। মুখ্যমন্ত্রী আরও জানান, উদ্ধারকাজ তদারকির জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন এবং নাগপুর থেকে বিশেষ উদ্ধারকারী দল ও মেডিক্যাল টিম পাঠানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা