সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

অভিবাসন রোধে সেনা মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির অভিবাসন নিয়ে কঠোরতার ঘোষণা দিয়েছেন। এ সময় অবৈধ অভিবাসন রোধে সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার ( ২৩ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

আরও পড়ুন: গাজায় ধ্বংসস্তূপ থেকে ৫৩ লাশ উদ্ধার

মার্কিন সামরিক বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে সোনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই জন্য ১ হাজার সেনা ও ৫০০ নৌবাহিনীর সদস্যকে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো এবং টেক্সাসের এল পাসো স্থানান্তর করা হবে। এই সময় তারা সীমান্তে কাজ করবেন। তবে তারা কোন আইন প্রয়োগে জড়িত থাকবেন না।

প্রতিবেদনে বলা হয়েছে, এ সকল সেনাদের ২টি সি-১৭ এবং ২টি সি-১৩০ বিমান ও হেলিকপ্টারসহ মেক্সিকোর নিকটবর্তী সীমান্তে পাঠানো হবে।

মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী রবার্ট সেলেসেস জানান, সেনাদেরকে ৫ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে সরাতে সামরিক বিমান সরবরাহ করা হয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে দেড় হাজার সেনা সদস্য পাঠানো হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে তার কঠিন পরিণতি ভোগ করতে হবে। মার্কিন জনগণ এমন সময়ের জন্য অপেক্ষা করছে যেখানে প্রতিরক্ষা বিভাগ দেশের নিরাপত্তাকে গুরুত্বের সাথে দেখছে। এটি দেশের জনগণের জন্য প্রধান অগ্রাধিকার এবং ইতোমধ্যে এই লক্ষ্যে কাজ করছেন প্রেসিডেন্ট।

আরও পড়ুন: সীমান্তে সেনা-যুদ্ধবিমান পাঠাচ্ছেন ট্রাম...

লেভিট বলেন, ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের বিতাড়িত করাকে অগ্রাধিকার দিচ্ছেন। অভিবাসীদের উল্ল্যেখ করে তিনি বলেন, তোমাদের দেশে ফিরিয়ে নেওয়া হবে, গ্রেফতার করা হবে এবং মামলা করা হবে। ফলে তোমরা এসো না।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা