ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

আল্পস পর্বতমালায় তুষারধসে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের আল্পস পর্বতমালায় তুষরাধসে অন্তত ৪ জন নিহত হয়েছে। রোববার (৯ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে আল্পসের দক্ষিণপশ্চিমের মন্ট ব্ল্যাঙ্কের কাছে একটি হিমবাহে এ তুষারধস হয়।

আরও পড়ুন: শীতলক্ষ্যায় লঞ্চে ধাক্কা: কার্গো আটক

তাছাড়া এ ঘটনায় আহত বেশ কয়েকজন ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ও দুজন এখনো নিখোঁজ রয়েছেন। বিবিসি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, যারা নিহত হয়েছেন, তারা একটি পর্বতারোহী দলের সদস্য বলে ধারণা করা হচ্ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন জানান, ৩ হাজার ৫ শ মিটার উচ্চতায় বিশাল এলাকাজুড়ে এই তুষারধস হয়েছে। কী কারণে এ ধস হলো তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানানা, ওই চারজন ছাড়াও আর কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না খুঁজে বের করতে উদ্ধারকারী দল সন্ধান চালিয়ে যাচ্ছে। পাশপাশি তুষারধসে নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ফিটনেসবিহীন গাড়ি বন্ধের দাবি

স্থানীয় ডেপুটি মেয়র জানান, নিহতদের মধ্যে দুজন পাহাড়ি পথপ্রদর্শক। নিকটবর্তী কন্টামাইন্স-মন্টজোই গ্রামের ডেপুটি মেয়র জিন-লুক ম্যাটেল বলেন, পাহাড়ের চূড়া থেকে তুষারপাতের একটি স্ল্যাব বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এ তুষারপাত ঘটেছে।

ম্যাটেল আরও বলেন, তুষার ধসে যারা মারা গেছেন, তারা সবাই অনেক অভিজ্ঞ পর্বতারোহী ও গাইড ছিলেন। তারা আমাদের পরিচত লোক। তাদের এমন আকষ্মিক মৃত্যুতে আমরা চরম শোকাহত।

বিবিসি জানায়, অনুসন্ধানকারী কুকুর ও উদ্ধারকারীদের দল সারাদিন অভিযান চালিয়ে নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চালায়। নিখোঁজ দুই ব্যক্তির সন্ধান সোমবার (১০ এপ্রিল) আবার শুরু হবে বলে জানানো হয়।

আরও পড়ুন: কর্মসংস্থানের উদ্দেশ্যে প্রবাসে ৩ লাখ কর্মী

ঘটনার আগে, লেজ কন্টামাইন্স-মন্টজোই গ্রামের একটি স্কি রিসর্ট সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিল। সেখানে দেখা যায়, ডোমস ডি মিয়াজ নামক বৃহৎ আকৃতির প্রাচীর থেকে তুষার নেমে আসছে, যেটির একটি অংশ হিমবাহ।

২০১৪ সালে একই হিমবাহে তুষারধসে দুই ভাই মারা গিয়েছিলেন। তারা দুজনেই অভিজ্ঞ পর্বতারোহী ছিলেন ও আরোহণের যথাযথভাবে সজ্জিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা