প্রতীকী ছবি
আন্তর্জাতিক

পাকিস্তানে মিনিবাস খাদে, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে মিনিবাস খাদে পড়ে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।

আরও পড়ুন: হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধ প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানের পুলিশ জানিয়েছে, দক্ষিণ পাকিস্তানে গভীর জলাবদ্ধ খাদে একটি মিনিবাস পড়ে গেলে কমপক্ষে ২০ জন নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন বলে পুলিশ শুক্রবার জানিয়েছে।

আরও পড়ুন: ১ কোটি ইউক্রেনীয় অন্ধকারে

সিন্ধ প্রদেশের পুলিশ কর্মকর্তা খাদিম হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে সিন্ধ প্রদেশে হাইওয়রে পাশে একটি পানিতে ভরা খাদে পড়ে যায় বাসটি। চলতি বছরের ভয়াবহ বন্যায় ওই এলাকাটি পানিতে ভেসে গিয়েছিল।

তিনি বলেন, ‘চালক রাস্তায় ডাইভারশন সাইন দেখতে পাননি এবং এ কারণে বাসটি রাস্তা থেকে ২৫ ফুট গভীর খাদে পড়ে যায়।’

আরও পড়ুন: গাজায় শরণার্থী শিবিরে আগুন, নিহত ২১

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন বলছে, দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে জামশোর জেলা প্রশাসক ফরিদউদ্দিন মুস্তফা বলেছেন, আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

পাকিস্তানে এই বছর রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এর ফলে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে ভয়াবহ বন্যার সৃষ্টি হয় এবং দেশের এক তৃতীয়াংশ পানির নিচে তলিয়ে যায়। এছাড়া ভয়াবহ ওই বন্যায় ৮০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয় এবং বহু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা