ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় শরণার্থী শিবিরে আগুন, নিহত ২১

সান নিউজ ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে ১০ শিশুসহ কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে বিবিসি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: জাতিসংঘে রোহিঙ্গা রেজুলেশন গৃহীত

উপত্যকার উত্তরাঞ্চলের একটি হাসপাতালের পরিচালক সালাহ আবু লায়লা জানিয়েছেন, জাবালিয়া নামের জনবহুল একটি শরণার্থী শিবিরে ভয়াবহ আগুন লেগেছে।

রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে, এমন ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর স্থানীয় একজন কর্মকর্তা। অগ্নিকাণ্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়েছে। সেখানে পুরো ভবনে আগুন জ্বলতে দেখা গেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় মোট আটটি শরণার্থী শিবিরের একটি ‘জাবালিয়া’। ওই আটটি শরণার্থী শিবিরে প্রায় ৬ লাখ লোকের বাস। গাজার মোট বাসিন্দা ২৩ লাখ।

আরও পড়ুন: হাজীদের সঙ্গে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অগ্নিকাণ্ডের ঘটনাকে জাতীয় শোক বর্ণনা করে শুক্রবার একদিনের শোক ঘোষণা করেছেন। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গেন্টেজ এক টুইট বার্তায় তার কর্মীরা দগ্ধদের (ইসরায়েলের) হাসপাতালে পাঠাতে সহায়তা করবে বলে জানিয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা