নিম্ন কক্ষের নিয়ন্ত্রণে রিপাবলিকান
আন্তর্জাতিক
বিপাকে মার্কিন যুক্তরাষ্ট্র

নিম্ন কক্ষের নিয়ন্ত্রণে রিপাবলিকান

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকায় রিপাবলিকান পার্টি মার্কিন যুক্তরাষ্ট্রে হাউস অব রিপ্রেজেন্টেটিভের নিয়ন্ত্রণ নিয়েছে । সামান্য ব্যবধানে তারা এ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

আরও পড়ুন : ৬ মাত্রার ভূমিকম্প ইন্দোনেশিয়া

বুধবার (১৬ নভেম্বর) সংবাদ সংস্থা এপি এক প্রতিবেদনে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান মাইক গারসিয়াকে জয়ী ঘোষণা করে।

ফলে হাউস অব রিপ্রেজেন্টেটিভে রিপাবলিকানদের আসন দাঁড়াল ২১৮। এর মাধ্যমে তারা ন্যূনতম ব্যবধানে কংগ্রেসের নিম্নতর কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেল।

২০২৩ সালের শুরুতে নতুন কংগ্রেসের অধিবেশন বসলে রিপাবলিকান মাইনরিটি নেতা কেভিন ম্যাকার্থি হবেন হাউসের স্পিকার।

আরও পড়ুন : সন্ত্রাসীদের গুলিতে ৬ পুলিশ নিহত

মঙ্গলবার (১৫ নভেম্বর) তার দল তাকে ওই পদে মনোনীত করে। তিনি ডেমোক্র্যাট ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হবেন। ২০১৯ সাল থেকে পদটিতে ছিলেন কেভিন ম্যাকার্থি।

মার্কিন যুক্তরাষ্ট্রের এই মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা আরও বেশি ব্যবধানে জয়ী হবে বলে ধারণা করা হচ্ছিল। অন্তত আটটি হাউস আসনে তারা ডেমোক্র্যাটদের হারিয়ে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে বলে আশা করছিল। কিন্তু তা হয়নি।

নির্বাচনে ডেমোক্র্যাটরা কয়েকটি আসনে জয়ী হলেও অবশ্য শেষ পর্যন্ত নিউ ইয়র্ক ফ্লোরিডা ও অন্য কয়েকটি রাজ্যে হেরে যায়।

আরও পড়ুন : পোল্যান্ডে সেই ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেন

প্রসঙ্গত, হাউস অব রিপ্রেজেন্টেটিভ জয়ী হওয়ার ফলে রিপাবলিকানরা এখন জো বাইডেনের অনেক সিদ্ধান্ত আটকে দিতে পারবে। যুক্তরাষ্ট্রে হাউস ও সিনেট- উভয় কক্ষে বিল পাস হওয়ার পর প্রেসিডেন্ট সই করলে তা আইনে পরিণত হয়।

তবে ডেমোক্র্যাটরা সিনেটে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ফলে রিপাবলিকানরা কিন্তু ডেমোক্র্যাটদের সহায়তা ছাড়া তাদের কোনো আইন পাস করতে পারবে না। তাছাড়া কংগ্রেসে অনুমোদিত আএন প্রেসিডেন্ট ভেটো দিতে পারেন।

আরও পড়ুন : করোনায় আক্রান্ত শাহবাজ শরিফ

তবে দুই কক্ষে দুই দলের নিয়ন্ত্রণ থাকায় বেশ অচলাবস্থার মুখে পড়বে মার্কিন যুক্তরাষ্ট্র। অবশ্য হাউসে নিয়ন্ত্রণ থাকার ফলে রিপাবলিকানরা এখন ডেমোক্র্যাটদের বিপাকে ফেলতে পারবে।

তারা ডেমোক্র্যাটদের ভুলগুলো নিয়ে তদন্ত শুরু করতে পারবে। এমনকি প্রেসিডেন্টের ছেলে হান্টার বাইডেনের বিদেশে ব্যবসায় অনৈতিকতা নিয়ে তদন্ত শুরু করতে পারে।

এছাড়া ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল দাঙ্গা তদন্তও বাতিল করে দিতে পারে রিপাবলিকানরা। সূত্র : আলজাজিরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা