আন্তর্জাতিক

পোল্যান্ডে সেই ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক: পোল্যান্ডের সীমান্তের কাছে যে ক্ষেপণাস্ত্রেটি বিস্ফোরিত হয়ে দুজন প্রাণ হারিয়েছেন, সেটি ছুড়েছেন ইউক্রেনের সেনারা।

আরও পড়ুন: পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, নিহত ২

মার্কিন কর্মকর্তাদের প্রাথমিক তদন্তে বুধবার (১৬ নভেম্বর) এ তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছিলেন ইউক্রেনের সেনারা। সেই ক্ষেপণাস্ত্রই পোল্যান্ডেরে একটি গ্রামের ভেতর গিয়ে বিস্ফোরিত হয়। এতে দুইজনের প্রাণহানি ঘটে।

আরও পড়ুন: চীনা নাগরিকসহ ৬ জনের কারাদণ্ড

পোল্যান্ডের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের সীমানার ভেতর বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার তৈরি। এতে করে ধারণা করা হয় রাশিয়াই হয়ত পোল্যান্ডের ভেতর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কিন্তু রাশিয়ার তৈরি যুদ্ধাস্ত্র ইউক্রেনও ব্যবহার করে— দেশটির কাছে রাশিয়ার তৈরি এস-৩০০ গ্রাউন্ড টু এয়ার ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য অস্ত্র আছে।

এদিকে পোল্যান্ডের ভেতর ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের পর বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অন্যান্য বিশ্ব নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। এছাড়া জি-৭ জোট এবং ন্যাটোও জরুরি বৈঠকে বসার ঘোষণা দেয়।

আরও পড়ুন: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ

জো বাইডেন শুরুতেই বলেছিলেন, তারা প্রাথমিক তদন্তের মাধ্যমে জানতে পেরেছিলেন ক্ষেপণাস্ত্রটি রাশিয়া থেকে ছোড়া হতে পারে। তবে তথ্যগুলো ভিন্ন কথা বলছে। তাই পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত আমি এমনটি বলতে চাই না।

এদিকে হামলার বিষয়টি প্রত্যাখ্যান করে রাশিয়া জানিয়েছে, রাশিয়া পোল্যান্ডে হামলা করেনি। উত্তেজনা বৃদ্ধির লক্ষ্যে এমনটি বলা হচ্ছে।

আরও পড়ুন: চাকরিতে যোগ দিচ্ছেন দুদকের শরীফ

তবে পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার দায় সরাসরি রাশিয়ার ওপর চাপিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সূত্র: রয়টার্স।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা