সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইয়েমেনে পেট্রল পাম্পে বিস্ফোরণ, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের আল-বায়দা প্রদেশে একটি পেট্রল পাম্পের জ্বালানি সংরক্ষণ ট্যাংক বিস্ফোরিত হয়ে ৮ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জন।

আরও পড়ুন : গাজায় প্রাণহানি ছাড়াল ৪৬ হাজার ৫০০

রোববার (১২ জানুয়ারি) দেশটির চিকিৎসা কর্মী ও স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, প্রদেশটির জাহের জেলার পেট্রল পাম্পটির প্রাঙ্গণেই ট্যাংকটি ছিল। শনিবারের (১১ জানুয়ারি) এ শক্তিশালী বিস্ফোরণে পেট্রল পাম্প ও সংলগ্ন এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে নিহত হয়েছেন আটজন আর আহত হয়েছেন আরও ৫০ জন।

আরও পড়ুন : কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ১০

বিস্ফোরণের সময় পেট্রল পাম্পটিতে অনেক মানুষ ছিলেন। বিস্ফোরণের পর সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পুরো এলাকাজুড়ে আগুন জ্বলতে থাকে।

আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।

তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা