সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলে একটি বিমান দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই

শুক্রবার (১০ জানুয়ারি) দেশটির কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে।

প্যাসিফিকা ট্রাভেল পরিচালিত বিমানটি বুধবার জুরাডো থেকে মেডেলিন যাওয়ার পথে নিখোঁজ হয়। পরে উত্তর-পশ্চিম কলম্বিয়ার অ্যান্টিওকিয়া বিভাগের উরাও পৌরসভার একটি গ্রামীণ এলাকায় বিধ্বস্ত হয়। আকারে ছোট বিমানটিতে দুজন ক্রু এবং ৮ জন যাত্রী ছিলেন।

আরও পড়ুন : লস অ্যাঞ্জেলেসে রাত্রিকালীন কারফিউ

অ্যান্টিওকিয়ার ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক কার্লোস রিওস পুয়ের্তা জানান, দুঃখজনকভাবে কেউই জীবিত নেই। ঘটনাস্থলে আমাদের ৩৭ জন কর্মী কাজ করছে এবং উদ্ধার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে। যার মধ্যে মৃতদেহ উদ্ধার এবং বিচার বিভাগীয় পুলিশের সঙ্গে সমন্বয়ও অন্তর্ভুক্ত।

তিনি বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার প্রক্রিয়াটি জটিল হয়ে পড়েছে। কারণ এটি হেলিকপ্টারের সাহায্য ছাড়াই স্থলভাবে পরিচালিত করতে হচ্ছে। আমরা চেষ্টা করছি এই প্রক্রিয়াটি যত দ্রুত এবং কার্যকরভাবে সম্ভব সম্পন্ন করতে।

আরও পড়ুন : লেবাননে প্রাণঘাতী হামলা ইসরায়েলের

দেশটির পরিবহন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান কর্তৃপক্ষও ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। এ ঘটনায় দুর্ঘটনার কারণ নির্ধারণে বেসামরিক বিমান কর্তৃপক্ষ একটি তদন্ত কাজ শুরু করেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা