সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র, নিহত বেড়ে ১০

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া দাবানলের গতি কিছুটা কমেছে। তবে, এরই মধ্যে ভয়াবহ এ দাবানলে প্রাণহানি ঘটেছে ১০ জনের। সঙ্গে আগুন গ্রাস করে নিয়েছে বিশাল জনবসতি।

আরও পড়ুন : ঘন কুয়াশায় দিল্লিতে ফ্লাইট বিপর্যয়

দাবানলের ভয়াবহতা এতটাই যে লস অ্যাঞ্জেলেসের পশ্চিমাঞ্চলে স্যান্টা মনিকা ও মালিবুর মধ্যবর্তী প্যালিসেইডস এলাকা এবং পূর্বে পাসাডেনার কাছে ইটন এলাকার পরিস্থিতিকে শহরটির ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক পরিস্থিতি বলে বর্ণনা করা হচ্ছে। খবর সিএনএনের।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১০ জানুয়ারি) স্থানীয় সময় সকাল পর্যন্ত দাবানলটির মাত্র ৬ শতাংশ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। এর মধ্যে ইটনের আগুন, যেটিতে ১৩ হাজার একর জমি পুড়ে গেছে ইতোমধ্যে, সেটি একটুও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনে প্যালিসেডেসে পুড়ে গেছে ১৯ হাজার একর জমি। হার্স্ট এর আগুনে পুড়েছে ৭৭১ একর জায়গা। ৩৭ শতাংশ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে এখানকার আগুন। অপরদিকে কেনেথের দাবানলের আগুন ৩৫ শতাংশ নেভানো সম্ভব হয়েছে। দাবানলে পুড়ে গেছে এখানকার এক হাজার একর জায়গা।

আরও পড়ুন : ইতালি সফর বাতিল করলেন বাইডেন

সিএনএন জানিয়েছে, ইতোমধ্যে দাবানলের হাত থেকে প্রাণ বাঁচাতে ১ লাখ ৮০ হাজার মানুষকে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান রেখেই চলে যেতে বলা হয়েছে। আরও ২ লাখ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। তাদেরকেও যে কোনো সময় সরে যেতে বলা হতে পারে।

ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত ১০ জনের প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন অসংখ্য মানুষ। এছাড়া পুড়ে ছাই হয়ে গেছে ১০ হাজার বাড়ি-গাড়িসহ অন্যান্য অবকাঠামো।

আরও পড়ুন : মন্ত্রিত্ব পদ হারাতে যাচ্ছেন টিউলিপ

লস অ্যাঞ্জেলেসের শেরিফ রবার্ট লুনা বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দাবানলের কারণে শুধু ইটন এলাকাতেই চার–পাঁচ হাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। কর্মকর্তাদের বরাতে লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্যালিসেইডসের দাবানলে আরও ৫ হাজার ৩০০ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির ফায়ার সার্ভিসের প্রধান অ্যান্টনি ম্যারন জানান, দাবানল নিয়ন্ত্রণে আসার পর মানুষের দেহাবশেষ শনাক্তকারী দল বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাবে।

এদিকে দাবানলের সুযোগে লুটপাটের ঘটনাও ঘটছে। মানুষের সম্পদ রক্ষায় আক্রান্ত এলাকাগুলোতে ন্যাশনাল গার্ডের সেনাদের মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া লুটপাটে জড়িত থাকায় অন্তত ২০ জনকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা