সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

কলম্বিয়ায় বিদ্রোহীদের হামলায় নিহত ৮০

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলে শান্তি আলোচনার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর বিদ্রোহী গোষ্ঠীর হামলায় ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

আরও পড়ুন : ট্রাম্পের শপথ আজ

সোমবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, বিদ্রোহী ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) সাথে শান্তি আলোচনার ব্যর্থ প্রচেষ্টার পর উত্তর-পূর্ব কলম্বিয়ায় মাত্র ৩ দিনে ৮০ জনেরও বেশি লোক নিহত হয়েছেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

আরও পড়ুন : ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল

ইএলএন গত বৃহস্পতিবার উত্তর-পূর্ব ক্যাটাটুম্বো অঞ্চলে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর ওপর আক্রমণ শুরু করে। ওই গোষ্ঠীটি এখন বিলুপ্ত সশস্ত্র গোষ্ঠী রেভ্যুলেশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক)-র সাবেক সদস্যদের নিয়ে গঠিত। ২০১৭ সালে ফার্ক নিরস্ত্র হওয়ার পর থেকে তারা লড়াই চালিয়ে আসছিল।

আল জাজিরা জানায়, সংঘাতের মধ্যে বেসামরিক লোকেরা মাঝখানে আটকা পড়েন এবং রোববারের মধ্যে “৮০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন” বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন নর্তে দে সান্তান্ডার বিভাগের গভর্নর উইলিয়াম ভিলামিজার।

আরও পড়ুন : নাইজেরিয়ায় ট্যাঙ্কারে বিস্ফোরণ, নিহত ৭৭

ভিলামিজার বলেন, সহিংসতার কারণে প্রায় ২ ডজন লোক আহত হয়েছেন এবং প্রায় ৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

দেশটির সেনাবাহিনী জানায়, “নিরাপত্তা জোরদার করতে” এই অঞ্চলে ৫ হাজারেরও বেশি সেনা পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা