সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় ট্যাঙ্কারে বিস্ফোরণ, নিহত ৭৭

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৭৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

আরও পড়ুন: যুদ্ধবিরতির প্রাক্কালেও গাজায় হত্যাযজ্ঞ

রোববার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছেন, নাইজেরিয়ায় দুর্ঘটনার কবলে পড়ার পর জ্বালানিবাহী একটি ট্যাঙ্কার বিস্ফোরিত হয়েছে এবং এতে ঘটনাস্থলে থেকে জ্বালানি সংগ্রহের জন্য ছুটে আসা ৭৭ জন নিহত হয়েছেন।

এদিকে ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর ভেতরে থাকা জ্বালানি আশপাশে ছড়িয়ে পড়েছিল। এরপর অনেকেই রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের চেষ্টা করেন। মূলত লোকেরা জ্বালানি সংগ্রহ শুরু করার কিছুক্ষণের মধ্যেই ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয় এবং এতে ৭৭ জন নিহত হয় এবং উদ্ধারকারীসহ আরও ২৫ জন আহত হয়। বিস্ফোরণে আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে উল্টে যাওয়া ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহের সময় সেখানে আকস্মিকভাবে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে কারণে আগুনে পুড়ে অন্তত ১৫৩ জনের প্রাণহানি ঘটে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা