আন্তর্জাতিক

টুইটারের অফিস বন্ধ

সান নিউজ ডেস্ক: মার্কিন ধনকুবের ইলন মাস্ক টুইটারের মালিকানা কিনে নেওয়ার পর থেকে প্রতিষ্ঠানটিতে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সাময়িকভাবে টুইটারের সব কার্যালয়ের ভবন বন্ধ করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সোমবার, ২১ নভেম্বর পুনরায় খুলে দেওয়া হবে অফিস।

শুক্রবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

আরও পড়ুন: গাজায় শরণার্থী শিবিরে আগুন, নিহত ২১

বৃহস্পতিবার নতুন মালিক ইলন মাস্ক শর্ত দেন— দীর্ঘ সময় কাজ করতে হবে, নয়ত চাকরি ছাড়তে হবে। এ শর্ত মেনে নেওয়ার সময় বেধে দিয়ে একটি কাগজেও স্বাক্ষর করতে বলেন তিনি। তবে তার এ শর্ত বেশিরভাগ কর্মী প্রত্যাখ্যান করেন এবং গণহারে পদত্যাগ শুরু করেন। এরপরই টুইটার সাময়িক সময়ের জন্য তাদের অফিস বন্ধ করে দেয়।

বৃহস্পতিবার রাতে চলমান সংকট সর্বোচ্চ আকারে পৌঁছায়। এদিন কর্মীরা মাস্কের শর্ত প্রত্যাখ্যান করেন। এরপর টুইটারের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

টুইটারে এমন অস্থিতিশীল পরিস্থিতি চলার মধ্যে সাধারণ ব্যবহারকারীরা কোম্পানিটি থেকে মুখ ফিরিয়ে নেওয়া শুরু করেছেন। ‘রিপ টুইটার’, ‘টুইটার ডাউন’ এমন হ্যাশট্যাগে ভরে যায় সামাজিক মাধ্যমটি।

টুইটার থেকে চাকরি ছাড়ার তালিকায় আছেন অসংখ্য ইঞ্জিনিয়ার। যারা টুইটারের বাগ ঠিক করা এবং সেবা চালু রাখার কাজটি করে থাকেন। তারা চাকরি ছাড়ার পরই টুইটারের সেবা হুমকির মুখে পড়ে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, কর্মীরা গণহারে পদত্যাগ শুরু করলে চিন্তায় পড়ে যান ম্যানেজাররা।

মার্কিন ধনকুবের ইলন মাস্ক শর্ত জুড়ে দেওয়ার পর অনেকেই এটি প্রত্যাখ্যান করবেন বলে আভাস পাওয়া গিয়েছিল। কিন্তু যে পরিমাণ কর্মী এ শর্ত প্রত্যাখ্যান করেছে সেটি ধারণারও বাইরে।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউইয়র্ক টাইমস বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায়, টুইটার তার কর্মীদের কাছে পাঠানো ইমেইলে জানায়, সোমবার পর্যন্ত অফিস বন্ধ রাখা হবে এবং কর্মীদের জন্য টুইটারের অ্যাক্সেস বন্ধ থাকবে। এখন ব্যবহারকারীরা ধারণা করছেন, আগামী কয়েকদিনের মধ্যে টুইটারে ধস নামবে। ফলে এটির বিকল্প মাধ্যমগুলোতে চলে যাচ্ছেন তারা।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

গত ২৭ অক্টোবর এক টুইটে টুইটার কেনার বিষয়টি নিশ্চিত করেন ইলন মাস্ক নিজেই বিশ্বের জনপ্রিয় এ সোশ্যাল মিডিয়া কেন কিনলেন, এর ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা কী সে বিষয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন টেসলা সিইও।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা