ভিয়েতনামে বারে অগ্নিকাণ্ড, নিহত ৩২
আন্তর্জাতিক

ভিয়েতনামে বারে অগ্নিকাণ্ড, নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামে একটি বারে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে শনাক্ত ও মৃত্যু

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে হো চি মিন সিটির কাছে দক্ষিণ ভিয়েতনামের একটি কারাওকে বারে অগ্নিকাণ্ডে এই প্রাণহানির ঘটনা ঘটে।

বুধবার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হো চি মিন সিটির কাছে দক্ষিণ ভিয়েতনামের কারাওকে কমপ্লেক্সে এক বিশাল অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩২ জন মারা গেছে।

আরও পড়ুন: অবিশ্বাস্য জয়ে ফাইনালে পাকিস্তান

মঙ্গলবার রাতে প্রতিষ্ঠানের ওপরের তলায় আগুন লাগার পর সেখানে বহু গ্রাহক ও কর্মচারীরা আটকা পড়েন। পালানোর জন্য চারজন দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে লাফ দেয় বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। তবে তারা আহত হলেও প্রাণে বেঁচে যান।

এদিকে অগ্নিকাণ্ডের অ্যালার্ম বেজে ওঠার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলকর্মীরা। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয় বলেছে, অগ্নিকাণ্ডে ৩২ জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিহতদের ১৭ জন পুরুষ এবং ১৫ জন নারী।

আরও পড়ুন: বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

ভিএনএএক্সপ্রেস নিউজ সাইট একজন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ক্ষতিগ্রস্তদের খোঁজে অনুসন্ধান শেষ হয়েছে। জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, আগুনের সময় বারে প্রায় ৬০ জন লোক ছিলেন।

এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, ‘আগুনটি বারের দ্বিতীয় তলায় শুরু হয় এবং এরপর দ্রুতই তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে। ভবনের এই অংশটি দাহ্য পদার্থে পূর্ণ ছিল।’

আরও পড়ুন: গায়ের জোরে ক্ষমতা দখল করা যায় না

এর আগে অগ্নিকাণ্ডের ঘটনার পর তাৎক্ষণিকভাবে প্রাণহানির সংখ্যা ১২ বলে জানানো হয়েছিল। বুধবার সকালে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির সংবাদমাধ্যম ভিয়েতনাম নিউজ জানায়, দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বিন ডুংয়ের একটি জনাকীর্ণ কারাওকে বারে রাতে আগুন লেগে ১২ জন মারা গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

প্রসঙ্গত, এর আগে ছয় বছর আগে রাজধানী হ্যানয়ের একটি কারাওকে বারে আগুন লেগে ১৩ জন নিহত হয়েছিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা