বিশ্বজুড়ে বেড়েছে শনাক্ত ও মৃত্যু
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে বেড়েছে শনাক্ত ও মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৬৯৫ জন, যা আগের দিনের তুলনায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ২১ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণহানি হয়েছে ১ হাজার ৩৬৫ জনের, যা আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ৭০ জনেরও বেশি।

আরও পড়ুন: প্রতিষ্ঠান রাজনীতি নিষিদ্ধ করতে পারে না

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এসব তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ কোটি ১৮ লাখ ১ হাজার ৬৩৬ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৮ হাজার ৮৯৮ জনের।

আরও পড়ুন: বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। গত ২৪ ঘণ্টায় জাপানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭২৯ জন এবং মারা গেছেন ২৮২ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৭৪৪ জন এবং মারা গেছেন ২৮০ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৪৮৪ জন এবং মারা গেছেন ৫৬ জন।

একই সময়ে ব্রাজিলে মারা গেছেন ৩৯ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৩৪ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১৪২ জন এবং মারা গেছেন ৪৬ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ৯৪৫ জন এবং মারা গেছেন ৩৭ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫৭০ জন এবং মারা গেছেন ৫৭ জন। তাইওয়ানে মারা গেছেন ২৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ২৯৬ জন।

আরও পড়ুন: ভারতীয়দের বড় বিনিয়োগের আহ্বান

একইসময়ে রাশিয়ায় মারা গেছেন ৯৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৯৫৮ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৫০ জন এবং মারা গেছেন ৪৯ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৬০ জন এবং মারা গেছেন ৬২ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬০৫ জন এবং মারা গেছেন ২০ জন। হাঙ্গেরিতে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৩০০ জন এবং মারা গেছেন ৭৬ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা