তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান
আন্তর্জাতিক

তুরস্কের ধৈর্যের বাধ ভেঙে যাচ্ছে

সান নিউজ ডেস্ক: এজিয়ান সাগরের দ্বীপগুলো ব্যবহার করে গ্রিস তুরস্কের সামরিক বিমানগুলোকে হয়রানি করছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

আরও পড়ুন: গায়ের জোরে ক্ষমতা দখল করা যায় না

কিন্তু এই ধরনের তৎপরতা তুরস্ক আর সহ্য করবে না। গ্রিসের এ ধরনের আচরণের কারণে আঙ্কারার ধৈর্যের বাধ ভেঙে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। আসাদোলুর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বসনিয়া হারজেগোভিনায় যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তুর্কি প্রেসিডেন্ট এসব কথা বলেন।

এরদোগান বলেন, গ্রিস যদি এজিয়ান সাগরে এই ধরনের উসকানি অব্যাহত রাখে তাহলে তুরস্ক তার উপযুক্ত জবাব দেবে। যখন সময় হবে তখন হঠাৎ করে এক রাতে তুরস্ক ঠিকই পাল্টা জবাব দেবে।

তিনি বলেন, এটি ভালো লক্ষণ নয় যে, গ্রিসের ক্ষেপণাস্ত্র তুরস্কের বিমানকে তাক করছে। গ্রিসের এই ধরনের আচরণ হুমকিমূলক।

আরও পড়ুন: বিশ্বের ভবিষ্যৎ এখন এশিয়ায়

এর আগে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান গ্রিসকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এথেন্স যদি এজিয়ানে তুর্কি যুদ্ধবিমানকে হয়রানি অব্যাহত রাখে এবং সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেয় তাহলে তাদের ‘চড়া মূল্য’ দিতে হবে। রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

কৃষ্ণ সাগরের শহর সামসুনে এক জনসভায় এরদোগান বলেন, গ্রিস, আপনারা ইতিহাসের দিকে তাকান। আপনারা যদি আরও অগ্রসর হন, আপনাদের চড়া মূল্য দিতে হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা