আন্তর্জাতিক

উদ্বোধনের সময় ভেঙে পড়ল সেতু (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক: একটি সেতু উদ্বোধন করতে কর্মকর্তাদের নিয়ে সদলবলে ফিতা কাটতে প্রস্তুত প্রধান অতিথি। এমন সময় হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতুটি। এই সেতু ভেঙে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। ভিডিও দেখে হাসি-ঠাট্টায় মেতেছেন অনলাইন ব্যবহারকারীরা।

আরও পড়ুন: স্বর্ণ ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

বুধবার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। আর চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো)।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে সেতুর ওপর দাঁড়িয়ে রয়েছেন কর্মকর্তারা। কেবল ফিতা কাটলেই শেষ হবে অনুষ্ঠান। কিন্তু এক নারী অতিথি ফিতা কাটার জন্য কাঁচি হাতে নিতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুটি। এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। উপস্থিত নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গেই ভুক্তভোগীদের উদ্ধার করেন। অবশ্য সেতু ভেঙে পড়ার পর সরকারি প্রতিনিধি দলের বাকি সদস্যরা ঝুলে থাকলেও ভাগ্যক্রমে মাটিতে পড়েননি। এ সময় আটকে পড়া কর্মকর্তাদের সাহায্য করতে পাশে থাকা অন্যদের ছুটে আসতে দেখা যায়।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ায় টাইফুনে নিহত ১০

এনডিটিভি জানিয়েছে, বর্ষাকালে বাসিন্দাদের নদী পারাপারে সুবিধার জন্য সেতুটি তৈরি করা হয়েছিল। এতদিন যে অস্থায়ী অবকাঠামো ব্যবহার করে নদী পার হতেন স্থানীয়রা, সেটি প্রায়ই ভেঙে পড়তো। এর প্রেক্ষিতে সেতুটি তৈরি করা হয়েছিল।

Bridge collapses during opening ceremony in DR Congo

This is the moment a bridge collapsed whilst being opened by officials in the Democratic Republic of Congo ⤵️

Posted by Al Jazeera English on Tuesday, September 6, 2022

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা