সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভিয়েতনামে টাইফুনে নিহত ১২৭

আন্তর্জাতিক ডেস্ক: সাম্প্রতি ভিয়েতনামে সুপার টাইফুন ইয়াগির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১২৭ জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকশ মানুষ। এ সময় দেশটির উত্তরাঞ্চলে শক্তিশালী এ ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে বলা হচ্ছে, চলতি বছর আঘাত হানা এই ঘূর্ণিঝড়টি সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সবশেষ আপডেটে জানায়, দেশটিতে টাইফুনের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ফলে অন্তত ১২৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ আছেন আরও ৫৪ জন। তাছাড়াও এখনো ঘরবাড়িছাড়া হাজার হাজার মানুষ।

আরও পড়ুন: রাশিয়াকে ব্যালিস্টি ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান

গত শনিবার (৭ সেপ্টেম্বর) ভিয়েতনামে আঘাত হানে সুপার টাইফুন ইয়াগি। এর পরে বিভিন্ন স্থানে বন্যা ও ভূমিধসের বিষয়ে সতর্ক করে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে স্থানীয় সময় রোববার হোয়া বিনহ প্রদেশে ১টি বাড়ির ওপর পাহাড় ধসে পড়ার ঘটনায় একই পরিবারের ৪ সদস্য নিহত হয়। এরপর স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ভিএনইএক্সপ্রেস জানান, ইয়াগির প্রভাবে কয়েক ঘণ্টা টানা বৃষ্টিপাতের পরে মধ্যরাতের দিকে ভূমিধসের ঘটনাটি ঘটে।

তার আগে চীনের হাইনানে ভারী বৃষ্টি এবং দমকা হাওয়া নিয়ে আঘাত হানে সুপার টাইফুন ইয়াগি। সেখানেও অনেক হতাহতের ঘটনা ঘটে।

আরও পড়ুন: আমিরাতে দুই বাংলাদেশি নিহত

এ সময় ইয়াগির প্রভাবে ঘন্টায় ২৩০ কি.মি (১৪৩ মাইল) এর বেশি বেগে ঝোড়ো বাতাস বয়ে গেছে। এছাড়াও বিভিন্ন স্থানে গাছ উপড়ে যায়।

অপরদিকে ভিয়েতনামের উপকূলীয় শহরগুলো থেকে প্রায় ৫০ হাজার মানুষকে ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়। লোকজনকে এ সময়ে বাড়িতেই অবস্থান করার জন্য সতর্ক করা হয়েছে। হ্যানয়সহ উত্তরাঞ্চলের ১২টি প্রদেশে সকল স্কুল সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা