সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

সিরিয়ায় ইসরায়েলি হামলা, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় বেশ কয়েকটি সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩৭ জন।

আরও পড়ুন: মরক্কোতে প্রবল বর্ষণ-বন্যা নিহত ১১

সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলা জানিয়েছেন, মধ্য সিরিয়ার বেশ কয়েকটি সামরিক স্থাপনায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা হাসান আল-গাব্বাশকে উদ্ধৃত করে বলেছে, গত রোববার রাতে হামা প্রদেশের মাসিয়াফের আশপাশে হওয়া এই হামলায় আরও ৩৭ জন আহত হয়েছেন।

অবশ্য যুক্তরাজ্য-ভিত্তিক একটি পর্যবেক্ষক গোষ্ঠী জানিয়েছে, ইসরায়েলি এই হামলায় ২৬ জন নিহত হয়েছেন এবং হামলার শিকার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে মাসিয়াফের কাছে অবস্থিত একটি বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রও রয়েছে যা মূলত অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতো।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছেন, তারা হামলা সম্পর্কে বিদেশি মিডিয়ার প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করবে না। অবশ্য সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ‘নির্লজ্জ আগ্রাসন’ হিসাবে নিন্দা করেছে এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে ‘বেআইনী হামলা’ বলে অভিহিত করেছে।

প্রসঙ্গত, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে শত শত হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর এসব হামলায় প্রধান লক্ষ্যবস্তু বানানো হয়েছে লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহর যোদ্ধা ও সিরীয় সেনাবাহিনীকে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা