আন্তর্জাতিক

হোয়াইট হাউজ ছাড়তে ট্রাম্পের নানা শর্ত 

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৩ নভেম্বর। এরপর গেল ২৪ দিনে সাংবাদিকদের মুখোমুখি হননি ডোনাল্ড ট্রাম্প। অবশেষে স্থানীয় সময় শুক্রবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি এক প্রশ্নের জবাবে হোয়াইট হাউজ ছাড়ার ইঙ্গিত দেন। তবে শর্তযুক্ত।

শর্ত হচ্ছে যদি ইলেক্টোরাল কলেজ সরকারিভাবে ঘোষণা করে যে, বাইডেনই নির্বাচনে জয়ী হয়েছেন। একমাত্র ইলেক্টোরাল কলেজ বাইডেনের জয় ঘোষণা করলেই হোয়াইট হাউস ছাড়বেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আর যদি ইলেক্টোরাল কলেজ বলে যে ভুল হয়েছে, তাহলে হার স্বীকার করা খুব কঠিন হবে। এখন থেকে ২০ জানুয়ারি পর্যন্ত অনেক কিছু হবে। এই নির্বাচন পুরোটাই জাল। আমেরিকার ভোটের পরিকাঠামো তৃতীয় বিশ্বের মতো। এ নির্বাচন জালিয়াতিপূর্ণ ছিল।’

৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন ৩০৬ ইলেকটোরাল ভোট। আর ট্রাম্প পেয়েছেন ২৩২টি ইলেকটোরাল ভোট। বড় ব্যবধানে এগিয়ে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হন বাইডেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা