আন্তর্জাতিক

মোহসিন হত্যার প্রতিশোধ নেবে ইরান

আন্তর্জাতিকে ডেস্ক : ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসিন ফখরিজাদেহকে নির্মমভাব হত্যার কঠোর প্রতিশোধ নেয়া হবে বলে হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যর দেশটি। শুক্রবার তার মৃত্যুর পর এ ঘোষণা দিয়েছেন ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলি খামেনির এক উপদেষ্টা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্যমতে, শুক্রবার তেহরান থেকে ৭০ কিলোমিটার পূর্বে আবসার্দ নামে একটি শহরে হামলার শিকার হন মহসেন। এসময় তার গাড়িতে প্রথমে বোমা হামলা, এরপর মেশিনগান দিয়ে গুলি করা হয়।

হামলায় মহসেনের দেহরক্ষী এবং পরিবারের সদস্যরাও গুরুতর আহত হয়েছেন।

শীর্ষ পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তা দল ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষের সময় মহসেন ফখরিজাদেহ গুরুতর আহত হন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যবশত মেডিক্যাল টিম তাকে বাঁচাতে পারেনি।

প্রখ্যাত এ ইরানি বিজ্ঞানীকে হত্যার দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ এ হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছেন।

এক টুইটে তিনি বলেছেন, সন্ত্রাসীরা আজ এক বিশিষ্ট ইরানি বিজ্ঞানীকে হত্যা করেছে। এই কাপুরুষতার সঙ্গে ইসরায়েলি ভূমিকার জোর সম্ভাবনা রয়েছে।

এ ঘটনার নিন্দা জানিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নকে তাদের লজ্জাজনক দ্বিচারিতার অবসান ঘটানো এবং এই রাষ্ট্রীয় সন্ত্রাসের নিন্দা জানানোর আহ্বান জানাচ্ছে।

এদিকে, মহসেন হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়ে আয়াতুল্লাহ আলি খামেনির অন্যতম উপদেষ্টা হোসেইন দেহগান এক টুইটে বলেছেন, আমরা এই শহীদকে হত্যাকারীদের বজ্রপাতের মতো আঘাত করব এবং তাদের কাজের জন্য আফসোস করতে বাধ্য করব।

পশ্চিমাদের নজরে মহসেন ফখরিজাদেহ ছিলেন ইরানের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচির মূল পরিকল্পনাকারী। তাকে ‘ইরানের বোমার জনক’ হিসেবেও আখ্যা দিয়েছেন অনেকে।

মহসেন হত্যাকাণ্ড নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি ইসরায়েল। তবে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ২০১৮ সালে এক সংবাদ সম্মেলনে ইরান পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে দাবি করে বলেছিলেন, ‘তার (মহসিন) নামটি মনে রাখবেন।’

এক দশক ধরে ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীদের ‘টার্গেট কিলিং’-এর জন্য অভিযুক্ত ইসরায়েল। নিজেরা গোপনে পারমাণবিক অস্ত্রের মজুত করলেও ইরানের সেই সক্ষমতা অর্জনকে হুমকি হিসেবে দেখে দেশটি।

২০১০ থেকে ২০১২ এই দুই বছরে ইরানের চার শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে। ইরানের অভিযোগ, পশ্চিমাদের মদদে ইসরায়েলের গোপন ঘাতক বাহিনীই তাদের হত্যা করেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা